পরিবেশ কন্ঠ

সেগুনবাগিচায় রবীন্দ্রনাথের ছবিতে কালি মাখার ঘটনায় আটক ৪

ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে একজন নারী ও তিনজন পুরুষসহ মোট চারজনকে আটক করা হয়েছে। আটকরা বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। পরে পথচারীদের চলাচলের জন্য ফুটপাতটি উন্মুক্ত করে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সেগুনবাগিচায় রবীন্দ্রনাথের ছবিতে কালি মাখার ঘটনায় আটক ৪

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর সেগুনবাগিচায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে একজন নারী ও তিনজন পুরুষসহ মোট চারজনকে আটক করা হয়েছে। আটকরা বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। পরে পথচারীদের চলাচলের জন্য ফুটপাতটি উন্মুক্ত করে দেওয়া হয়।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ