পরিবেশ কন্ঠ
দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোববার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর মহাখালী এবং গুলশান-বনানী পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালে আমরা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলাম। যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—যারা এই দেশকে ভালোবাসেন, সবাই মিলে দেশকে স্বাধীন করেছেন।’ তিনি বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গণতন্ত্র হুমকির মুখে পড়লে জনগণ ভোটাধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছে। সেসব আন্দোলনেও ধর্মীয় পরিচয় কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘সেদিনও দলমত নির্বিশেষে নারী-পুরুষ, সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমেছিল। আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গণঅভ্যুত্থানকে সফল করেছিল।’ দেশ গড়ার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি, ঠিক একইভাবে আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও আমরা ধর্ম দেখব না। আমরা দেখব কে এই দেশের নাগরিক।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয়, আমরা সবাই বাংলাদেশের মানুষ। এই দেশের ওপর আপনার যেমন অধিকার আছে, আমারও তেমন অধিকার আছে। সেই অধিকার প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি ধর্ম ও পেশার মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ে তুলতে হবে।’ তিনি বলেন, হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য হচ্ছে- এ দেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছে। আগামী হাজার বছরও যাতে সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সেটিই সবার প্রত্যাশা হওয়া উচিত। রাতে প্রথমে প্রধানমন্ত্রী মহাখালী রক্ষাকালী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে যান। সেখান পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত পূজারি ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
১৯ অক্টোবর ২০২৬, ০২:১৫ এএম

গজারিয়া ইউপি চেয়ারম্যান পদে ফিরোজ আলমের প্রার্থী ঘোষণা

গজারিয়া ইউপি চেয়ারম্যান পদে ফিরোজ আলমের প্রার্থী ঘোষণা

গজারিয়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ফুটবল বিতরণ

গজারিয়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ফুটবল বিতরণ

২০২৭ থেকে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র ও জানুয়ারিতে এসএসসি: শিক্ষামন্ত্রীর ঘোষণা

২০২৭ থেকে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র ও জানুয়ারিতে এসএসসি: শিক্ষামন্ত্রীর ঘোষণা

গজারিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

গজারিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রামিসার কান্না কি শুধু আরেকটি শিরোনাম হয়েই থাকবে?

রামিসার কান্না কি শুধু আরেকটি শিরোনাম হয়েই থাকবে?

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রংপুর বিভাগে একযোগে বৃক্ষরোপণ

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রংপুর বিভাগে একযোগে বৃক্ষরোপণ

টাঙ্গাইলে স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ, ময়নাতদন্ত চলছে

টাঙ্গাইলে স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ, ময়নাতদন্ত চলছে

বাংলাদেশে আবাসন শিল্পের অবদান ও ভবিষ্যৎ সম্ভাবনা

বাংলাদেশে আবাসন শিল্পের অবদান ও ভবিষ্যৎ সম্ভাবনা

২৫মে বিশ্ব থাইরয়েড দিবস- সচেতনতার বার্তা নিয়ে পালিত হলো বিশ্ব থাইরয়েড দিবস-২০২৬

২৫মে বিশ্ব থাইরয়েড দিবস- সচেতনতার বার্তা নিয়ে পালিত হলো বিশ্ব থাইরয়েড দিবস-২০২৬

 মাগুরার মহম্মদপুরের দুই গ্রামে শত শত মানুষের হাহাকার

মাগুরার মহম্মদপুরের দুই গ্রামে শত শত মানুষের হাহাকার

এক ওভারে ৫ উইকেট, আল-আমিনের বিরল কীর্তির পাশে এবার লিকক

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার প্রথম কীর্তিটি গড়েছিলেন বাংলাদেশের আল-আমিন হোসেন। চার ছক্কার এই মারকুটে সংস্করণে এক ওভারে পাঁচ ব্যাটারকে সাজঘরে ফেরানো অসম্ভব বললেও ভুল হবে না। প্রতিনিয়ত বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের জোয়ার চললেও আল-আমিনের গড়া এই রেকর্ডটি ক্রিকেট ইতিহাসের অন্যতম বিরল ও অনন্য নজির হিসেবে টিকে আছে। এবার এক ওভারে ৫ উইকেট নেওয়ার সেই বিরল কীর্তিতে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার চ্যাড লিকক। সিএসএ প্রো-২০ কাপে কাল টাইটানসের বিপক্ষে এই কীর্তি গড়েছেন নাটাল-ইনল্যান্ডের এই পেসার। পিটারমারিৎসবার্গে ম্যাচটিতে লিকক শেষ পর্যন্ত পেয়েছেন ২৬ রানে ৬ উইকেট। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি–টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নেওয়ার পথে তিনি গড়েছেন টানা চার বলে ৪ উইকেট নেওয়ার রেকর্ডও। লিকক রেকর্ডটি গড়েছেন টাইটানসের ইনিংসের ১৯তম ওভারে। প্রথম বলে লেউস দু প্লয়িকে ফিরিয়ে শুরু। দ্বিতীয় বলে অবশ্য উইকেট পাননি। তবে তৃতীয় থেকে ষষ্ঠ-এই টানা চার বলে আউট করেন দাইয়ান গালিয়েম, আফিউয়ে মান্যান্দা, জানকো স্মিট ও এসোসা আইহেভবাকে। তাতেই ৪ উইকেটে ১৯৩ রান থেকে ২০৪ রানেই শেষ হয়ে যায় টাইটানসের ইনিংস। এমন রেকর্ড গড়েও অবশ্য ম্যাচ জেতা হয়নি লিককের দলের। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৮৩ রানেই থামে নাটাল-ইনল্যান্ড। পুরুষদের টি-টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নেওয়া বোলারদের তালিকায় লিকক চতুর্থ। তার আগে এই কীর্তি গড়েছেন বাংলাদেশের আল-আমিন হোসেন, ভারতের অভিমন্যু মিথুন ও ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা। ২০২৫ সালের ডিসেম্বরে কম্বোডিয়ার বিপক্ষে নারী টি-টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নিয়েছিলেন প্রিয়ান্দানা। নারী-পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তিনিই একমাত্র বোলার, যার এই কীর্তি আছে। ২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে প্রথম এই কীর্তি গড়েন আল-আমিন। এরপর ২০১৯-২০ মৌসুমে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে হরিয়ানার বিপক্ষে কর্ণাটকের হয়ে এক ওভারে ৫ উইকেট নেন মিথুন। এবার সেই বিরল তালিকায় যুক্ত হলো লিককের নামও।

এক ওভারে ৫ উইকেট, আল-আমিনের বিরল কীর্তির পাশে এবার লিকক
৩০ জুলাই ২০২৬, ১০:৫৪ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগস্টের পর কিছু সাধারণ ও নিরীহ লোককে আসামি করা হয়েছে। আপনিও কি তাই মনে করেন?

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগস্টের পর কিছু সাধারণ ও নিরীহ লোককে আসামি করা হয়েছে। আপনিও কি তাই মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ০ জন