বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আনন্দ র্যালি ও সমাবেশ করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ ও ফতুল্লাসহ বিভিন্ন থানা, পৌরসভা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন। জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাঁরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালি শেষে সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব ও সদস্যসচিব মশিউর রহমান রনি।
সাদেকুর রহমান সাদেক বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের নেতাকর্মীরা দেশের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখার শপথ নিয়েছেন। সুন্দর বাংলাদেশ গঠনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
খাইরুল ইসলাম সজিব বলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদল সব সময় রাজপথের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে। সংগঠনের প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে ঐক্য ও ভালোবাসার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
মশিউর রহমান রনি বলেন, দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি নেতাকর্মীদের অনিয়ম ও দুর্নীতি থেকে দূরে থাকতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ যুবদলকে শক্তিশালী সংগঠনে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমাবেশে আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্যসচিব মোসলেহ উদ্দিন, সোনারগাঁ উপজেলা যুবদলের সদস্যসচিব আশরাফ ভূঁইয়া, তারাব পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজলসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন