ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সর্বশেষ সংবাদ

জ্বালানি রূপান্তরে সংসদ সদস্য ও নাগরিক সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

জ্বালানি রূপান্তরে সংসদ সদস্য ও নাগরিক সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

জ্বালানি রূপান্তরে সংসদ সদস্য ও নাগরিক সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বাননবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত উত্তরণ ও প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সংসদ সদস্য ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ১৩ নভেম্বর আয়োজিত ‘পিপলস এনার্জি ট্রানজিশন রোডম্যাপ’ বিষয়ক আন্তর্জাতিক সংলাপে এই আহ্বান জানানো হয়।পার্ল ফসিল-ফ্রি নেটওয়ার্ক ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের উদ্যোগে আয়োজিত সংলাপে বিভিন্ন দেশের সংসদ সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি ও জ্বালানি বিশেষজ্ঞরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি, বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া পরিকল্পনা ও সিদ্ধান্তের বোঝা এখনও বহন করতে হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এই অগ্রযাত্রায় অন্য দেশের সংসদ সদস্যরা সহযোগিতা করতে পারেন।’পার্লামেন্টারিয়ানস ফর এ ফসিল-ফ্রি ফিউচার গ্লোবাল কো-অর্ডিনেটর লিডি ন্যাকপিল বলেন, ‘কপ৩১-এ প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধে সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়ন করতে হবে। এতে সুস্পষ্ট সময়সীমা ও পর্যাপ্ত অর্থায়ন থাকতে হবে। আন্তর্জাতিক অঙ্গীকারকে জাতীয় পর্যায়ের আইনে রূপান্তর এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করতে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’বলিভিয়ার সংসদ সদস্য সিসিলিয়া রেকুয়েনা বলেন, ‘বিশ্বজুড়ে অস্থিরতা ও তেল সংকট দেশগুলোর জন্য জ্বালানি সার্বভৌমত্ব নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণই হতে পারে সঠিক পথ।’ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযানের প্রতিনিধি শরীফ জামিল বলেন, ‘বাংলাদেশের বর্তমান জ্বালানি খাতের কাঠামো এখনও আওয়ামী লীগ নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের আমলে নেওয়া পরিকল্পনা ও কর্মসূচির ওপর দাঁড়িয়ে আছে, যার মূল ভিত্তি আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানি—কয়লা ও এলএনজি। বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কিছু প্রশংসনীয় উদ্যোগ নিলেও এখনও কোনও সমন্বিত রোডম্যাপ তৈরি করতে পারেনি। এই খাতে প্রয়োজনীয় অর্থায়নেরও ঘাটতি রয়েছে। একই সময়ে পূর্বের জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিকল্পনাগুলোও এগিয়ে নেওয়া হচ্ছে। উপকূলীয় অঞ্চলে কয়লা দূষণ ও কৃষিজমিতে শিল্পায়নের কারণে জেলে ও কৃষকেরা ইতোমধ্যে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংগ্রাম করছেন। নবায়নযোগ্য জ্বালানি প্রসার ত্বরান্বিত করতে এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে বৃহত্তর সহযোগিতার সুযোগ তৈরি করতে নবনির্বাচিত সংসদ সদস্যদের বৈশ্বিক সংসদীয় নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত ও উৎসাহিত করা প্রয়োজন।’পাকিস্তানের সংসদ সদস্য নাফিসা শাহ দেশটিতে সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ, জ্বালানি স্বনির্ভরতার সম্ভাবনা ও সংশ্লিষ্ট চ্যালেঞ্জ তুলে ধরেন। কলম্বিয়ার সিনেটর অ্যারিয়েল আভিলা জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সৃষ্ট ক্রমবর্ধমান চ্যালেঞ্জের বিষয়টি উল্লেখ করেন।


কপ৩১-এ জলবায়ু অর্থায়নের চ্যালেঞ্জ: বাংলাদেশ ৫০% অভিযোজন দাবী করল

কপ৩১-এ জলবায়ু অর্থায়নের চ্যালেঞ্জ: বাংলাদেশ ৫০% অভিযোজন দাবী করল

কপ৩১ সম্মেলনে তুরস্কের আনতালিয়ায় ১২ নভেম্বর অনুষ্ঠিত উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু অর্থায়ন নিয়ে নতুন দাবি উত্থাপন করেন। তিনি আন্তর্জাতিক অর্থায়নে অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান জানান এবং পাঁচটি মূল প্রস্তাব উপস্থাপন করেন।প্রথম প্রস্তাব ছিল ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ বোঝা কমাতে ডেট‑ফর‑ক্লাইমেট সোয়াপ ও ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেট ক্লজ চালু করা। দ্বিতীয় প্রস্তাবে জলবায়ুবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তরের ব্যবস্থা চাওয়া হয়। তৃতীয় প্রস্তাবে সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কথা বলা হয়। চতুর্থ প্রস্তাবে বেলেম‑আনতালিয়া অ্যাকশন মেকানিজমের মাধ্যমে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি রূপান্তরকে এগিয়ে নেওয়া। পঞ্চম প্রস্তাবে উপকূলীয় দেশগুলোর জন্য অনুদানের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।এই সম্মেলনের একটি উল্লেখযোগ্য ফলাফল ছিল ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) এর নতুন এআরআইএসই কর্মসূচির আওতায় বাংলাদেশকে সর্বোচ্চ ৩০ মিলিয়ন ডলার অর্থায়নের সুযোগ দেওয়া। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন যে এই অর্থ উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, ইকোসিস্টেম পুনরুদ্ধার, আশ্রয়কেন্দ্র ও ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় সাইক্লোন শেল্টার নির্মাণে ব্যয় হবে। তবে অর্থ এখনও অনুমোদিত হয়নি এবং বিনিয়োগ পরিকল্পনা তৈরির পর অর্থায়ন নিশ্চিত হবে।অর্থায়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলেন, অর্থের সঠিক ব্যবহার ও পর্যবেক্ষণ নিশ্চিত করা জরুরি। ড. আইনুন নিশাত উল্লেখ করেন যে বাংলাদেশকে ৪৬৪ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে, কিন্তু নতুন ৩০ মিলিয়ন ডলার কীভাবে ব্যবস্থাপনা হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেন যে উপকূলীয় এলাকার প্রয়োজনের তুলনায় অর্থের পরিমাণ কম, তাই কার্যকর ব্যবস্থাপনা ও মূল্যায়ন অপরিহার্য।জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকার বৃক্ষরোপণ, সৌরবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বৈদ্যুতিক যানবাহন নীতি, গ্রিন ইন্ডাস্ট্রি প্রসার, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, ২৫ কোটি গাছ লাগানো এবং পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা মতো উদ্যোগ গ্রহণ করেছে।সার্বিকভাবে, কপ৩১-এ বাংলাদেশের সাফল্য নির্ভর করবে অর্থায়নের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়নযোগ্য, ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থপ্রাপ্তি সহজ হচ্ছে কি না এবং অভিযোজনের জন্য প্রয়োজনীয় সহায়তা কতটা নিশ্চিত হচ্ছে তার ওপর।উপসংহারে বলা যায়, কেবলমাত্র প্রতিশ্রুতি নয়, বরং অর্থের সঠিক ব্যবহার ও তার প্রভাবই বাংলাদেশের জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় মূল মাপকাঠি।


স্বপ্নভঙ্গের জল বাংলাদেশের চোখে, সাফের ফাইনালে পাকিস্তান

স্বপ্নভঙ্গের জল বাংলাদেশের চোখে, সাফের ফাইনালে পাকিস্তান

পল্টনের জাতীয় স্টেডিয়ামে শনিবার লাল‑সবুজের সমর্থকদের স্তব্ধ করে দিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখাল পাকিস্তান। গতিময় ফুটবলের রোমাঞ্চে ভরপুর সেমি‑ফাইনালের শুরু থেকেই দুই দল দারুণ আক্রমণ‑পাল্টা আক্রমণের পসরা মেলে ধরেছিল। গোলের সুযোগ এসেও বারবার নষ্ট হয়েছে, প্রথমার্ধে কেউই পোস্টের বাধা টপকাতে পারেনি।কিন্তু খেলার ভাগ্য নির্ধারিত শেষ মুহূর্তে বদলে গেল। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ে আসল বিপত্তি ঘটল। বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ছোট্ট একটি ভুলের সুযোগে পাকিস্তানের হয়ে জয়সূচক গোলটি আব্দুল সামাদ শেহজাদ আদায় করেন। এ নিয়ে ১‑০ হারের স্বপ্ন চিরতরে ভেঙে গেল বাংলাদেশের।খেলার শেষ মুহূর্তের এই নাটকীয়তায় হতাশা ও ক্ষোভে গ্যালারির দর্শকরা ফুঁসে ওঠে। সম্ভাব্য হারের হতাশায় হঠাৎই মাঠের দিকে রঙিন আতশবাজি ছুঁড়তে শুরু করেন সমর্থকরা। মুহূর্তে আতশবাজির ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো স্টেডিয়ামের সবুজ চত্বর, ফলে খেলা বন্ধ রাখতে হয় টানা তিন মিনিট।পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে খেলা গড়ালেও মাঠে উত্তেজনা কমেনি। বলের নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বনাথ ঘোষের সঙ্গে একপ্রস্থ ঝামেলা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে বাঁধে। সেই উত্তেজনা থামাতে না পারায় কর্নার পতাকার কাছাকাছি জায়গায় গোলদাতা আব্দুল সামাদ শেহজাদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জিদান জড়িয়ে পড়েন। তবে রেফারি সময়োপযোগী ও দ্রুত হস্তক্ষেপে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।সব মিলিয়ে রোমাঞ্চ, ভুল, উত্তেজনা ও নাটকীয়তায় ভরা এই লড়াই শেষে ১‑০ হারের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। অন্যদিকে, গ্রুপ পর্বে ভারতের কাছে ৩‑২ গোলে হেরে আসর শুরু করা পাকিস্তান এই জয় আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের।জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাই‑ভোল্টেজ ম্যাচের প্রথমার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণের রোমাঞ্চ ছড়িয়েছিল দুই দলই। তবে আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতা ও দুর্ভাগ্যের কারণে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। গোলশূন্য সমতায় বিরতিতে যায় বাংলাদেশ ও পাকিস্তান।ম্যাচ শুরুর পর থেকেই গ্যালারিতে হাজার হাজার দর্শকের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে মুখর হয়ে ওঠে জাতীয় স্টেডিয়াম। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেললেও আজ পাকিস্তানের বিপক্ষে সমানভাবে লড়েছে স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকেই দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে।খেলার বয়স যখন মাত্র দুই মিনিট, তখনই ডিফেন্ডার শমিত ভুল করে বসেন। সেই সুযোগে পাকিস্তানের ফরোয়ার্ড আল উজাইর শট নিলেও দারুণ দক্ষতায় বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ তা লুফে নেন। মাত্র পাঁচ মিনিট পর বাংলাদেশের পক্ষে আক্রমণ শানান কাজেম শাহের হয়, তবে পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ বাট শটটি প্রতিহত করেন।ম্যাচের ২৩ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। আগের ম্যাচে দুর্দান্ত গোল করা ফারহান আলী ওয়াহিদ কর্নার নেন, তবে সেই বল শামিত হয়ে চলে যায় রাকিব হোসেনের পায়ে। রাকিবের নেওয়া জোরালো শট গোলপোস্টে লেগে ফিরে এলে গ্যালারিতে হতাশা ছড়িয়ে পড়ে। দুই মিনিট পর বাংলাদেশের রক্ষণভাগে ডিফেন্ডার রহমত মিয়া ভুল করেন, পাকিস্তানি ফরোয়ার্ড উজাইরের শট আবারও গোলরক্ষক শ্রাবণ রুখে দেন।খেলার ৩২ মিনিটে দুর্ভাগ্যের শিকার হয় পাকিস্তানও। ডিফেন্ডার তারিক কাজী ঠিকমতো মার্কিং না করার ফলে সুযোগ পেয়ে যান পাকিস্তানি ফরোয়ার্ড আব্দুল সামাদ শেহজাদ। তার শটও গোলপোস্টে লেগে ফিরে এলে বাংলাদেশ বেঁচে থাকে। প্রথমার্ধের শেষ মুহূর্তে একচল্লিশ মিনিটে সুকির বাম পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়, তবে গোলের খাতা খোলা যায়নি।


শিক্ষাঙ্গন-হাসপাতালের পাশে তামাক বিক্রি বন্ধের দাবি

শিক্ষাঙ্গন-হাসপাতালের পাশে তামাক বিক্রি বন্ধের দাবি

শিক্ষাঙ্গন-হাসপাতালের পাশে তামাক বিক্রি বন্ধের দাবিসোনারগাঁওয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ গ্রীন ফোর্স ক্লাব ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও খেলাধুলার মাঠের ১০০ মিটারের মধ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্রয়-বিক্রয় বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি শিশুদের সামনে ধূমপান না করা, কোমলমতি শিশু-কিশোরদের তামাকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সাধারণ মানুষের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি ও গ্রীন ফোর্স ক্লাবের প্রধান সমন্বয়ক মোঃ হোসাইন, সোসাইটির মহাসচিব মীযানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক, লেখক ও কবি খন্দকার পনিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, ধূমপান শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, বরং পরোক্ষ ধূমপানের মাধ্যমে শিশু, নারী ও আশপাশের মানুষের স্বাস্থ্যকেও মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও খেলার মাঠের আশপাশে তামাকজাত দ্রব্যের অবাধ বিক্রয় ও ব্যবহার নতুন প্রজন্মের জন্য উদ্বেগজনক। তারা আরও বলেন, শিশুদের সামনে ধূমপান করা থেকে বিরত থাকতে হবে এবং শিক্ষাঙ্গন, হাসপাতাল ও খেলাধুলার মাঠকে তামাকমুক্ত নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক তামাকমুক্ত, স্বাস্থ্যকর ও সচেতন সোনারগাঁও।


গজারিয়ায় বিক্রমপুর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সফল সমাপ্তি

গজারিয়ায় বিক্রমপুর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সফল সমাপ্তি

গজারিয়ায় বিক্রমপুর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা‑২০২৬ সফল সমাপ্তিমুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা‑২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।অংশ গ্রহণকারী ছাত্র /ছাত্রী এবারের পরীক্ষায় উপজেলির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৪১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। পরীক্ষাটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক সংগঠনের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়েছে। পাশাপাশি এই আয়োজন সফল করতে সহযোগিতাকারী শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।শিক্ষার আলো ছড়িয়ে মেধাবীদের এগিয়ে নেওয়ার প্রত্যয়ে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের এই উদ্যোগ গজারিয়ার শিক্ষা অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


সোমবার বন্দরে আসছেন মুফতি আমির হামজা

সোমবার বন্দরে আসছেন মুফতি আমির হামজা

নারায়ণগঞ্জের বন্দরে আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।বন্দরের দক্ষিণ লক্ষণখোলার ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে বাদ আসর থেকে এ মাহফিল অনুষ্ঠিত হবে। তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে।ইসলামী বক্তা হিসেবে দীর্ঘদিন ধরে ওয়াজ ও তাফসির মাহফিলে বক্তব্য দিয়ে পরিচিতি পাওয়া মুফতি আমির হামজা সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা-সমালোচনায় রয়েছেন। বিশেষ করে তাঁর কিছু বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন প্রবীণ রাজনীতিবিদ ও আলেমে দ্বীন মাওলানা মাঈনুদ্দিন আহমদ।তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং মুফতি আতিকুর রহমানের পরিচালনায় মাহফিলে সভাপতিত্ব করবেন সোহাগপুর টেক্সটাইল মিলসের পরিচালক আলহাজ ইসহাক খান। এ ছাড়া দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম মাহফিলে বক্তব্য রাখবেন।আয়োজকরা মাহফিল সফল করতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।


সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব ইনশাআল্লাহ – যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক

সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব ইনশাআল্লাহ – যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ফাইনালে উঠলে গ্যালারিতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও তিনি জানান।শনিবার রাত সাড়ে আটটায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল। ম্যাচ শুরুর প্রায় আগে স্টেডিয়ামে পৌঁছান ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সময় ভিআইপি গেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে আশাবাদ প্রকাশ করেন।আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষ, সকল দর্শক এই ম্যাচের দিকে তাকিয়ে আছে। আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল ম্যাচটি পার করা। গত ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, সেটা ধরে রাখলে পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।’ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান থাকবেন কি না? এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের খেলোয়াড়রা, হামজা-ফারহান-সামিতরা খুব ভালো খেলছে। আমরা ফাইনালে যাব এবং সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।’


সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে বাপা'র মশক নিধন কর্মসূচি

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে বাপা'র মশক নিধন কর্মসূচি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সোনারগাঁ শাখার উদ্যোগে এবং বিসমিল্লাহ এন এন জুলফিকার ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল শনিবার উপজেলার পানাম নগরীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সোনারগাঁও শাখার আহ্বায়ক অধ্যক্ষ ড. মুহাম্মদ নূর আলম, সমাজসেবক মো. আনোয়ার হোসেন, পানাম নগরের সহকারী কাস্টোডিয়ান মোঃ তানজিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক লেখক ও সাংবাদিক মিজানুর রহমান, লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সদস্য সচিব মো. মশিউর রহমান, লেখক সেলিম আহমেদ প্রধান, সদস্য হিরন মিয়া, এরশাদ হুসাইন অন্য, উজ্জল হোসেন মাসুম, শহিদুল ইসলাম, হুমায়ুন মিয়া, রাসেল, মোজাম্মেল হক, আই আলো হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এমদাদ হোসেনসহ অনেকে।কর্মসূচিতে বক্তারা বলেন, এডিস মশার বংশবিস্তার ও আবাসস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এ জন্য সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। সম্মিলিতভাবে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।


ঢাকায় ক্লিন-গ্রিন উদ্যোগে ৩৯,০০০ সিনিয়র সিটিজেন যুক্ত হবেন

ঢাকায় ক্লিন-গ্রিন উদ্যোগে ৩৯,০০০ সিনিয়র সিটিজেন যুক্ত হবেন

ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা কার্যক্রমে রাজধানীর ৩৯,০০০ সিনিয়র সিটিজেনকে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম শনিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে সমসাময়িক বিষয়ের প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন।প্রতিমন্ত্রী জানান, সরকার ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং অঞ্চলভেদে ২০টি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভিন্ন দফতরের কর্মচারী রয়েছে এবং তারা ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১১২টি হাসপাতালসহ বিভিন্ন স্থানে পরিদর্শন করেছে।এছাড়াও, ৩৯,০০০ সিনিয়র সিটিজেনকে রাষ্ট্রীয়ভাবে ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা কার্যক্রমে অংশগ্রহণের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কারণ তারা অভিজ্ঞতাসম্পন্ন।মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে একটি আলাদা উয়িং করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও এবার ঢাকা উত্তরেও নতুন করে পরিকল্পনা করা হচ্ছে।প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে। তিনি জোর দিয়ে বলেন, "আমরা ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানাতে চাই না, বরং এটিকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছি।"সর্বশেষে তিনি জনগণকে সরকারের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন, উল্লেখ করে যে সবার সম্মিলিত সহযোগিতায়ই ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা গড়ে তোলা সম্ভব।


হঠাৎ ঢাকায় পিটার হাস

হঠাৎ ঢাকায় পিটার হাস

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস হঠাৎ ঢাকায় এসেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন তিনি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত তার বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে। তবে এবারের ঢাকা সফরের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।  এটি ব্যবসায়িক সফর, নাকি অন্য কোনো কারণে তার এই আগমন, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশে প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন পিটার হাস। ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন।  বর্তমানে প্রতিষ্ঠানটির কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ-সংশ্লিষ্ট কার্যক্রমও দেখভাল করছেন তিনি। রাষ্ট্রদূত থাকাকালে বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচনি পরিস্থিতি নিয়ে বেশ আলোচনায় ছিলেন পিটার হাস। বিশেষ করে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। আরও পড়ুনআরও পড়ুনপিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই ২০২৩ সালের ২৫ মে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি সম্পর্কে দলগুলোর প্রতিনিধিদের অবস্থান ও মার্কিন অবস্থান ব্যাখ্যা করা হয়।  একই দিন তিনি জানান, গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার নীতি প্রযোজ্য হবে। এর আগে ২৪ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের নীতি ঘোষণা করেন।  পিটার হাস বলেছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আচরণে ইতিবাচক পরিবর্তন আনতেই এ নীতি নেওয়া হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, নির্বাচনি প্রক্রিয়ায় বাধা দিলে ক্ষমতাসীন দল, বিরোধী দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ এমনকি গণমাধ্যমের ব্যক্তিরাও ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন। তার এসব বক্তব্য ও কূটনৈতিক তৎপরতা সে সময় বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এদিকে, ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে অবসরের পর বেসরকারি খাতে যোগ দেওয়া পিটার হাসের এবারের ঢাকা সফরও নতুন করে কৌতূহল তৈরি করেছে।  তবে সফরকালে তার সম্ভাব্য বৈঠক, কর্মসূচি কিংবা রাজনৈতিক ও ব্যবসায়িক সংশ্লিষ্টতা সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির দাবিতে মানববন্ধন

গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির দাবিতে মানববন্ধন

শনিবার ১৪ নভেম্বর ২০২৬ খ্রি. সকাল ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ও কৃষক সমিতির যৌথ উদ্যোগে আগামী ২ বছর (অন্তর্বর্তীকালীন সময়) এর জন্য দ্রুত গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন এবং অন্তর্বর্তীকালীন সময়ে বিশদ আলোচনার মাধ্যমে গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ আলী হাওলাদার বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করতে হবে। ১৯৯৬ সালে করা ৩০ বছরের চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে। যেহেতু এখন সময় কম, তাই বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী ২ বছরের (অন্তর্বর্তীকালীন সময়) জন্য চলমান গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন করা প্রয়োজন। উপস্থিত বক্তারা বলেন, ওই অন্তর্বর্তীকালীন সময়ে বিশদ আলোচনার মাধ্যমে দুই দেশ গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি সই করতে হবে। কর্মসূচিতে জাতীয় নেতৃবৃন্দ মত প্রকাশ করেন, ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন ও দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়ে রাজপথে ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্য প্রয়োজন। এ বিষয়ে জাতীয় সংলাপ আয়োজনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। ওই অন্তর্বর্তীকালীন সময়ে বিশদ আলোচনার মাধ্যমে দুই দেশ গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি করতে আমরা জোর দাবি জানাই।মানববন্ধনে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের সংগঠক ও কৃষক সমিতির আহবায়ক চাষী মাসুম, দেশ দরদী পার্টি বাংলাদেশের আহ্বায়ক ক্বারী মাওলানা বোরহান উদ্দিন চিশতি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসাইন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ)-এর ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ তোজাম্মেল হক তাজেম, সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হক নকীব, মহিলা সম্পাদিকা সালমা আক্তার লিজা, মোঃ ইয়ামিন খান, রাজনৈতিক সংগঠক প্রমুখ।


সোনারগাঁয়ে আব্দুল মালেক স্মৃতি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

সোনারগাঁয়ে আব্দুল মালেক স্মৃতি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাতকোপা গ্রামে অবস্থিত আব্দুল মালেক স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের অর্থসহ ক্রেস্ট এবং অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে সম্মাননাসূচক পুরস্কার প্রদান করা হয়।বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে মাত্র ৪৫ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ে মোট ৩৭০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এ বছর মেধা তালিকায় স্থান অর্জনসহ বিভিন্ন ক্ষেত্রে মোট ৭৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য ও সুনাম অর্জনে শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. আব্দুল হানিফ প্রধান।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. আব্দুল হানিফ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন গণিত শিক্ষক আব্বাস উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবু তাহের রাজু।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান মেম্বার।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি আবু সাঈদ, মো. জাহাঙ্গীর হোসেন ও মফিজুর রহমান সোহেল।এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক আফাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান, কাজী নাদিম, মো. বাবুল মিয়া, মো. মফিজ উদ্দিন মিন্টু, মো. শাহিন মিয়া, মো. রুবেল মিয়া, মো. মনির হোসেন প্রধান, মো. আনিসুর রহমান রনি, হুমায়ুন কবির, মফিজুল ইসলাম নয়নসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, ক্রীড়া ও শিক্ষাবিষয়ক এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন ও প্রতিভা বিকাশের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।পরি-কন্ঠ/ মুয়াজ


রাজস্ব কর্মকর্তা মাজহারুলের বিরুদ্ধে অভিযোগ

রাজস্ব কর্মকর্তা মাজহারুলের বিরুদ্ধে অভিযোগ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মাজহারুলের বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সরেজমিনে অনুসন্ধানে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক মোঃ মতিউর রহমান ও স্বাধীন বাংলার প্রধান সম্পাদক সালাহ উদ্দিন মিঠু। গতকাল (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের দক্ষিণ পাগলা উপজেলার কাউরাইত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁদের বহনকারী গাড়ি ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ টাকা, এটিএম কার্ড ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। তাদের ঘেরাও করে জোরপূর্বক হামলা ও ঘটনা ভিন্ন খাতে প্রবাহের জন্য স্থানীয় কয়েকজন যুবক ভিডিও ধারণ করে। ন্যাক্কারজনক ঘটনাটিতে সাংবাদিক ও মানবাধিকার সংগঠন তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন। আহত সাংবাদিক মতিউর রহমান অভিযোগ করে বলেন, রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মাজহারুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে তাঁরা সরেজমিনে অনুসন্ধানে যান। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। স্থানীয় পর্যায়ে ওই কর্মকর্তার অবৈধ সম্পদের বিষয়ে তথ্য সংগ্রহের সময় মাজহারুলের ছোট ভাই স্বপন মেম্বারসহ ১৫ থেকে ২০ জন তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁদের গাড়ি ভাঙচুর করা হয় এবং প্রাণনাশের চেষ্টা ও গুম করার চেষ্টা করা হয়। সাংবাদিকদের ওপর হামলার সময় ঢাকা থেকে রাজস্ব কর্মকর্তা মাজহারুল তার মোবাইল থেকে ফোনে তার ভাইকে নির্দেশ দেন। যা মোবাইল রেকর্ড যাচাই করলেই তথ্য প্রমাণ পাওয়া যাবে। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে প্রাথমিক চিকিৎসা নেন দুই সাংবাদিক। জানা গেছে, রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মাজহারুলের বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, মাজহারুল ইসলাম ও তার পরিবার আওয়ামী লীগের শাসন আমলে সাবেক সংসদ সদস্য বাবেলের অনুসারী ছিলেন। এলাকায় সন্ত্রাস রাজত্ব করতেন তার ভাই দক্ষিণ পাগলা উপজেলার মেম্বার স্বপন। এ বিষয়ে মাজহারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, "কখন হামলা হয়েছে, আমি তো কিছুই জানি না।" এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখা। সংগঠনের সভাপতি ইয়াহিয়া আরিফুল ও সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম রাব্বি এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আহত সাংবাদিকদের খবর পেয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাঁদের দেখতে যান। এ সময় তিনি বলেন, "অনুসন্ধানী সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হামলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রাণনাশের হুমকির মুখে পড়তে হবে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তিনি আরও বলেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে জেলা পুলিশ সুপার এবং দক্ষিণ পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে বিষয়টি অবহিত করা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। খায়রুল আলম রফিক অভিযোগ করেন, হামলার সময় দুইজন স্বনামধন্য অনুসন্ধানী সাংবাদিকের জাতীয় পরিচয়পত্র, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে যাওয়া হয়েছে। এসব কাগজপত্র দ্রুত উদ্ধার করে তাঁদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে অনুসন্ধানী সাংবাদিকতা করার পরিবেশ বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, লুণ্ঠিত কাগজপত্র উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আরও বড় ধরনের উদ্বেগ তৈরি হবে। জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট এম. এ মজিদ তীব্র নিন্দা জানিয়ে বলেন, "আমাদের সুস্পষ্ট দাবি—সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হামলাকারীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ অক্ষুণ্ন রাখতে হবে। সত্যের কণ্ঠস্বর কখনো ভয় পাবে না, অন্যায়ের কাছে ন্যায়বিচার কখনো পরাজিত হবে না। মনে রাখতে হবে, অস্ত্রের শক্তিতে কলমের কণ্ঠ রুদ্ধ করা যায়, কিন্তু সত্যকে চিরদিনের জন্য স্তব্ধ করা যায় না। অপরাধীর রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান কিংবা প্রভাব-প্রতিপত্তি যা-ই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।" মানবাধিকার সংস্থা হিউম্যানিস্ট সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম রেজা বলেন, "দুর্নীতির তথ্য সংগ্রহকালে দুইজন বরেণ্য সম্পাদকের ওপর সংঘটিত ন্যক্কারজনক হামলার ঘটনায় আমি গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে এ কাপুরুষোচিত হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।" তিনি আরও বলেন, "মতপ্রকাশের স্বাধীনতা, সত্য অনুসন্ধান এবং সাংবাদিকের নিরাপত্তা কোনো ব্যক্তিগত অনুগ্রহ নয়; এগুলো একটি সভ্য, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রের সাংবিধানিক অধিকার ও মৌলিক ভিত্তি। দুর্নীতির মুখোশ উন্মোচন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি সত্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।" দুইজন সম্পাদকের ওপর বর্বরোচিত হামলা ও জড়িতদের গ্রেপ্তারের দ্রুত গ্রেপ্তারের দাবীতে বিষয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের মানববন্ধনের প্রস্তুতি চলছে।


দুই ঘণ্টা অবরোধের পর গাজীপুরে যান চলাচল স্বাভাবিক

দুই ঘণ্টা অবরোধের পর গাজীপুরে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। একই সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচলও স্বাভাবিক হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল পৌনে ১০টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। পরে হাজিরা দিয়ে তাঁরা কারখানা থেকে বেরিয়ে আসেন। কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। যানবাহন চলাচলও শুরু হয়। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রথমে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।


৩১ বছর ধরে আলোচনা চলছে প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে না

৩১ বছর ধরে আলোচনা চলছে প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে না

জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় কাজ করা শরীফ জামিল তুরস্কে জলবায়ু সম্মেলনে, বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে যুক্ত রয়েছেন। জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি সমকালের সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন:জলবায়ু পরিবর্তন নিয়ে ৩১ বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে। এই দীর্ঘ সময়ে প্রত্যাশিত অগ্রগতি কতটা হয়েছে?জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৩১ বছর ধরে আলোচনা চলছে। এর মধ্যে অনেক কিছু অর্জিত হয়েছে। কপ একটি ধারাবাহিক প্রক্রিয়া। ২০১৫ সালে প্যারিস চুক্তির সময় উন্নত দেশগুলো, অর্থাৎ গ্লোবাল নর্থের দেশগুলো, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষয়ক্ষতি মোকাবিলা, ক্ষতি পুষিয়ে নেওয়া এবং ভবিষ্যতের ক্ষতি কমাতে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও সেই প্রতিশ্রুতিও প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল, তবুও প্রতিশ্রুত অর্থ তারা দেননি। এত দিনে ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় অর্থায়ন ও বাস্তবায়নের কার্যকর কাঠামো গড়ে ওঠার কথা ছিল। প্রতিটি সম্মেলনকে আমরা আলাদা অভিধা দিয়েছি। শারম আল-শেখে লস অ্যান্ড ড্যামেজ নিয়ে আলোচনা হয়েছে, দুবাইয়ে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড গঠনের সিদ্ধান্ত এসেছে, বাকুকে বলা হয়েছে ফাইন্যান্স কপ। আর এবারের সম্মেলনকে বলা হচ্ছে বাস্তবায়নের কপ। কিন্তু বাস্তবতা হলো, এসব প্রতিশ্রুতির বড় অংশই কথার মধ্যে সীমাবদ্ধ থাকছে। প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ আসছে না, ক্ষতিগ্রস্ত মানুষের কাছেও সহায়তা পৌঁছাচ্ছে না।সমকাল: কপ৩১-এর আলোচনায় কোন বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি হতাশা রয়েছে?প্রতিটি সম্মেলনে আলোচনা শুরু হলে গ্লোবাল নর্থ ও গ্লোবাল সাউথের মধ্যে স্বার্থের বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। গ্লোবাল সাউথের দেশগুলোর ন্যায্য দাবি এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার উদ্যোগে গ্লোবাল নর্থের দেশগুলো নানা বাধা সৃষ্টি করে। কপ৩১-এর শুরুতেই আলোচ্যসূচি নির্ধারণের সময় জলবায়ু অর্থায়নকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। অভিযোজন অর্থায়নের বিষয়টিও সুনির্দিষ্ট আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়নি। বলা হচ্ছে, এগুলো বৃহত্তর বা কভার আলোচনার মধ্যে থাকবে। কিন্তু জলবায়ু অর্থায়ন ও অভিযোজনের মতো গুরুত্বপূর্ণ বিষয় যদি সুনির্দিষ্ট আলোচ্যসূচিতে জায়গা না পায়, তাহলে সেগুলোর কার্যকর অগ্রগতি কীভাবে হবে? এখানেই আমাদের হতাশা।তাহলে জলবায়ু সংকট মোকাবিলায় সবচেয়ে জরুরি পদক্ষেপ কী হওয়া উচিত?শরীফ জামিল: আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যথাযথ জলবায়ু অর্থায়ন। এই অর্থায়ন হতে হবে প্রয়োজনভিত্তিক। যেসব দেশ ঐতিহাসিকভাবে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, তাদেরই অর্থায়নের দায়িত্ব নিতে হবে। আমরা অনেক সময় এই অর্থায়নকে অনুদান বা গ্রান্ট হিসেবে উল্লেখ করি, তবে এটি কেবল অনুদান নয়; এটি ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য অধিকার। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর এই অর্থ পাওয়ার অধিকার রয়েছে। অর্থায়ন হতে হবে ঋণমুক্ত, অর্থাৎ নন-ডেট ক্রিয়েটিং। জলবায়ু পরিবর্তনের কারণে যারা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত, তাদের নতুন করে ঋণের বোঝায় ফেলা যাবে না। পাশাপাশি, জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার কোনো বিকল্প নেই; তবে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য বাস্তবসম্মত, বিজ্ঞানভিত্তিক ও জনস্বার্থকেন্দ্রিক রোডম্যাপ থাকতে হবে।বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের প্রস্তুতি কতটা?বাংলাদেশ সরকার নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের কথা বলছে। এ জন্য বিভিন্ন নীতিগত ও আইনি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, নানা উদ্যোগও রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুৎ ধারণ ও সরবরাহ করার জন্য আমাদের বিদ্যুৎ গ্রিড কি সেভাবে প্রস্তুত? ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে যে পরিমাণ অর্থায়ন প্রয়োজন, সে অনুযায়ী আমরা প্রতিবছর অর্থ বরাদ্দ করতে পারছি কিনা, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন।জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় বাংলাদেশের কূটনৈতিক করণীয় কী হওয়া উচিত?বাংলাদেশের উচিত গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানো। এ ক্ষেত্রে নেপাল অনেক এগিয়ে আছে; আমরা নেপালের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছি। চীন থেকে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো আন্তঃসীমান্ত নদী বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে মিশেছে, ফলে আমাদের সামনে আঞ্চলিক সহযোগিতার অনেক সুযোগ রয়েছে। গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে ঐক্য ও নেতৃত্ব ধরে রাখতে হবে। বিশেষ করে জি৭৭ এবং স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মধ্যে ঐক্য আরও জোরদার করা প্রয়োজন।কপ প্রক্রিয়া নিয়ে আপনার সামগ্রিক মূল্যায়ন কী? এই প্রক্রিয়ায় বাংলাদেশের মতো দেশগুলোর সক্ষমতা বাড়ানোর সুযোগ কোথায়?কপ প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এটি একটি গতিশীল ও জটিল প্রক্রিয়া। এখানে প্রতিটি শব্দ নিয়ে আলোচনা ও দর-কষাকষি হয়; একটি শব্দের পরিবর্তনও অনেক সময় কোনো সিদ্ধান্তের অর্থ, গুরুত্ব ও বাস্তবায়নের ধরন বদলে দিতে পারে। আমাদের সেই জায়গায় যোগ্যতা ও সক্ষমতা নিয়ে কাজ করতে হবে। শুধু সম্মেলনে অংশগ্রহণ করলেই হবে না; আলোচনার প্রতিটি পর্যায়ে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে। আন্তর্জাতিক কূটনীতি ও নেগোসিয়েশনে দক্ষতা অর্জন করতে হবে।সূত্র: সমকালপরি-কন্ঠ /মুয়াজ


বাংলাদেশের সেমিফাইনালসহ টিভিতে আজকের যত খেলা

বাংলাদেশের সেমিফাইনালসহ টিভিতে আজকের যত খেলা

সাফের সেমিফাইনালের দুটি ম্যাচ রয়েছে আজ। বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ রাত সাড়ে আটটায়। জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ড শুরু আজ। রাতে আছে উয়েফা নেশনস লিগের ম্যাচ। সাফ ফুটবল: সেমিফাইনাল ভারত–ভুটান বেলা ৩টা, বিটিভি ও টি স্পোর্টস বাংলাদেশ–পাকিস্তান রাত ৮–৩০ মি., বিটিভি ও টি স্পোর্টস জাতীয় ক্রিকেট লিগ সিলেট–বরিশাল সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব ময়মনসিংহ–রাজশাহী সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব ঢাকা–চট্টগ্রাম সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব রংপুর–খুলনা সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব অ–১৯ এশিয়া কাপ: ফাইনাল ভারত–পাকিস্তান বেলা ১১টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১ শারজা টেস্ট: ২য় দিন আফগানিস্তান–জিম্বাবুয়ে দুপুর ১২টা, ট্যাপম্যাড উয়েফা নেশনস লিগ জর্জিয়া–হাঙ্গেরি রাত ১১টা, সনি স্পোর্টস ১ নরওয়ে–ওয়েলস রাত ১১টা, সনি স্পোর্টস ২ রোমানিয়া–পোল্যান্ড রাত ১–৪৫ মি., সনি স্পোর্টস ১ পর্তুগাল–ডেনমার্ক রাত ১–৪৫ মি., সনি স্পোর্টস ২ উত্তর আয়ারল্যান্ড–ইউক্রেন রাত ১–৪৫ মি., সনি স্পোর্টস ৫


গোপালগঞ্জে পরিবেশ সোসাইটির নতুন কমিটি অনুমোদন

গোপালগঞ্জে পরিবেশ সোসাইটির নতুন কমিটি অনুমোদন

মহাসমারোহে ঐতিহ্যবাহী বিশ্বাস পরিবারের রাধাগোবিন্দ মন্দিরে শ্যামা কালীপুজা অনুষ্ঠিত

মহাসমারোহে ঐতিহ্যবাহী বিশ্বাস পরিবারের রাধাগোবিন্দ মন্দিরে শ্যামা কালীপুজা অনুষ্ঠিত

জমকালো আয়োজনে সোনারগাঁয়ে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জমকালো আয়োজনে সোনারগাঁয়ে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁয়ে ডাম্পিং স্টেশন না করার দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে ডাম্পিং স্টেশন না করার দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে আলো আই হাসপাতালের যাত্রা শুরু

সোনারগাঁয়ে আলো আই হাসপাতালের যাত্রা শুরু

ক্লিন- এর ১৬তম বছরে পদার্পন

ক্লিন- এর ১৬তম বছরে পদার্পন

মাতৃস্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

মাতৃস্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

আসন্ন কালীপুজায় শিক্ষা প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সাজসাজ রব বিরাজ করছে

আসন্ন কালীপুজায় শিক্ষা প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সাজসাজ রব বিরাজ করছে

সোনারগাঁয়ে নতুন কুঁড়ির শিশু-কিশোরদের ক্রীড়া বাছাই প্রক্রিয়া শুরু

সোনারগাঁয়ে নতুন কুঁড়ির শিশু-কিশোরদের ক্রীড়া বাছাই প্রক্রিয়া শুরু

ঋণ নয়, জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ চাই

ঋণ নয়, জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ চাই

জ্বালানি রূপান্তরে সংসদ সদস্য ও নাগরিক সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

জ্বালানি রূপান্তরে সংসদ সদস্য ও নাগরিক সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

কপ৩১-এ জলবায়ু অর্থায়নের চ্যালেঞ্জ: বাংলাদেশ ৫০% অভিযোজন দাবী করল

কপ৩১-এ জলবায়ু অর্থায়নের চ্যালেঞ্জ: বাংলাদেশ ৫০% অভিযোজন দাবী করল

স্বপ্নভঙ্গের জল বাংলাদেশের চোখে, সাফের ফাইনালে পাকিস্তান

স্বপ্নভঙ্গের জল বাংলাদেশের চোখে, সাফের ফাইনালে পাকিস্তান

শিক্ষাঙ্গন-হাসপাতালের পাশে তামাক বিক্রি বন্ধের দাবি

শিক্ষাঙ্গন-হাসপাতালের পাশে তামাক বিক্রি বন্ধের দাবি

গজারিয়ায় বিক্রমপুর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সফল সমাপ্তি

গজারিয়ায় বিক্রমপুর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সফল সমাপ্তি

সোমবার বন্দরে আসছেন মুফতি আমির হামজা

সোমবার বন্দরে আসছেন মুফতি আমির হামজা

সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব ইনশাআল্লাহ – যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক

সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব ইনশাআল্লাহ – যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে বাপা'র মশক নিধন কর্মসূচি

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে বাপা'র মশক নিধন কর্মসূচি

ঢাকায় ক্লিন-গ্রিন উদ্যোগে ৩৯,০০০ সিনিয়র সিটিজেন যুক্ত হবেন

ঢাকায় ক্লিন-গ্রিন উদ্যোগে ৩৯,০০০ সিনিয়র সিটিজেন যুক্ত হবেন

হঠাৎ ঢাকায় পিটার হাস

হঠাৎ ঢাকায় পিটার হাস