ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বরিশাল বিভাগ সমিতি’র উদ্যোগে ৩৬তম মৃত্যুবার্ষিকীতে

মুক্তিযোদ্ধা মেজর অব: এম এ জলিল-কে মরণোত্তর ‘বীর উত্তম’ খেতাবে ভুষিত করার দাবি

মুক্তিযোদ্ধা মেজর অব: এম এ জলিল-এর ৩৬তম মৃত্যুবার্ষিকী

মুক্তিযুদ্ধে ৯নং সেক্টর কমান্ডার, বাংলাদেশের প্রথম রাজবন্দী, স্বাধীন বাংলাদেশের প্রথম বিরোধী দল জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি, দেশপ্রেমিক, অসহায় মানুষের বন্ধু, অসম সাহসী, স্বাধীনতা পদকপ্রাপ্ত ও জাতীয় বীর মেজর অব: এম এ জলিল-এর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বরিশাল বিভাগ সমিতি ১৯ নভেম্বর ২০২৬ সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মাহবুবুল আলম দুলাল। বক্তব্য রাখেন বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এম এ জলিল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান মোঃ আশরাফ আলী হাওলাদার, শেরেবাংলা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ কংগেসের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, বরিশাল বিভাগ সমিতির সদস্য নকিব হক ও নারী নেত্রি এলিজা রহমান প্রমুখ। আলোচনা সভায় বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক বলেন, বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ১৯৭১ সনে মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করে দেশ স্বাধীন করেছিলেন মেজর অব: এম এ জলিল। স্বাধীনতার পর স্বাধীন বাংলাদেশ পরিচালিত হবে জনগণের কল্যাণের লক্ষ্যে, অধিকারের লক্ষ্যে, সম্প্রীতির লক্ষ্যে, দারিদ্রমুক্ত গণতান্ত্রিক আইনের শাসনের দেশ হিসেবে। কিন্তু  মেজর জলিল মনে করেছেন মুক্তিযুদ্ধের লক্ষ্য আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন না হলে লুট পাটের শাসননীতি চালু হয়েছে। ইহার পর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক জনসভায় বলেছেন দেশ সঠিকভাবে চলছে না। বিশ্বে পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। ইহার পরই মেজর অব: এম এ জলিল ৩১ অক্টোবর, ১৯৭২ সনে জাসদ নামে একটি স্বাধীন দেশের যুগোপযোগী একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। যে রাজনীতির লক্ষ্য ছিল সমাজতন্ত্র গণতন্ত্র মানবিক মুল্যবোধ জনগনের অধিকার প্রতিষ্ঠা। যে মূহুর্তে জাসদ সঠিক ভূমিকা পালন করিতে ছিলেন তখনই দেশি এবং বিদেশী চক্রান্তে বঙ্গবন্ধু স্বপরিবারের হত্যা করে এবং বিভিন্নভাবে জাসদ রাজনৈতিক সংগঠনটিও বহুধাবিভক্ত হয়েছে এবং মেজর অব: এম জলিল আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন। মেজর অব: এম জলিলের মুক্তিযুদ্ধে বিশেষ ভুমিকার জন্য বাংলাদেশের সরকারে কাছে জোর দাবি জানাচ্ছি মেজর জলিলকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হউক। তাহলেই মেজর জলিলকে সম্মান প্রদর্শন করা হবে। সভাপতির ভাষণে মাহবুবুল আলম দুলাল বলেন, আজকে এই অস্থিতিশীল রাজনীতির মূহুর্তে আমাদের দাবি হোক এবং বর্তমান প্রধানমন্ত্রীও গতকাল জাতীয় সংসদে বলেছেন দেশের কল্যাণের জন্য জনগণের মুক্তির লক্ষ্যে একটি জাতীয় ঐক্যের দরকার। এই জাতীয় ঐক্যই পারে দেশের জনগণের মুক্তি দিতে। যেমন- সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি ঘুষ মাদক দারিদ্রমুক্ত উন্নত পরিবেশের গণতান্ত্রিক আইনের শাসনের দেশ গড়তে। আসুন, আমরা সবাই শেরে বাংলার আদর্শ ধারন করি। মজলুম জননেতা মওলানা ভাসানীর গরীব মানুষের অধিকারের যে রাজনীতি সেটা ধারণ করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্প্রীতির রাজনীতি, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র-উৎপাদনের রাজনীতি ও মেজর এম এ জলিলের দেশপ্রেমের সাহসী রাজনীতি ধারণ করে- একমাত্র ঐক্যই পারে বাংলার জনগণের মুক্তির স্বপ্ন দেখাতে। আসুন আমরা সেই পথে ঐক্যব্ধভাবে অগ্রসর হই এবং কর্মকান্ড চালিয়ে যাই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পরিবেশ কন্ঠ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধা মেজর অব: এম এ জলিল-কে মরণোত্তর ‘বীর উত্তম’ খেতাবে ভুষিত করার দাবি

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ

0:00 0:00
1.0x