পরিবেশ কন্ঠ

ভোরে রাজধানীতে বজ্রবৃষ্টি


প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভোরে রাজধানীতে বজ্রবৃষ্টি
ঢাকায় বৃষ্টি (ফাইল ছবি)

আজ বুধবার ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। ভোর সাড়ে ৫টার দিক থেকে বৃষ্টি শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পুরো আকাশ মেঘে ঢেকে আছে।  

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ঢাকা বিভাগের আবহাওয়া পূর্বাভাবে বলা হয়, আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।  দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. কমতে পারে। 

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের জন্য দেওয়ার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. কমতে পারে। 

এদিকে আজ সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অন্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে । 

বিষয় : বৃষ্টির খবর বজ্রপাত আবহাওয়া আবহাওয়া পূর্বাভাস

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ভোরে রাজধানীতে বজ্রবৃষ্টি

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

আজ বুধবার ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। ভোর সাড়ে ৫টার দিক থেকে বৃষ্টি শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। পুরো আকাশ মেঘে ঢেকে আছে।  

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ঢাকা বিভাগের আবহাওয়া পূর্বাভাবে বলা হয়, আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।  দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. কমতে পারে। 

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের জন্য দেওয়ার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. কমতে পারে। 

এদিকে আজ সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অন্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে । 


পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ