জলবায়ু পরিবর্তনের দায় যাদের সবচেয়ে বেশি, ক্ষতির বোঝা বইতে হচ্ছে তাদের নয়—বরং বাংলাদেশসহ বিশ্বের স্বল্প কার্বন নিঃসরণকারী দেশগুলোকে। শিল্পোন্নত রাষ্ট্রগুলোর দীর্ঘদিনের নির্বিচার কার্বন নিঃসরণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও লাগামহীন শিল্পায়নের পরিণতি আজ উপকূলীয় জনপদ, কৃষি, জীববৈচিত্র্য এবং কোটি মানুষের জীবন-জীবিকাকে বিপন্ন করে তুলেছে। অথচ এই ক্ষতির ন্যায্য প্রতিকার চাইতে গেলেই ক্ষতিগ্রস্ত দেশগুলোর সামনে তুলে ধরা হচ্ছে ঋণ ও শর্তযুক্ত অর্থায়নের প্রস্তাব। প্রশ্ন হচ্ছে, অন্যের সৃষ্ট সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলো কেন নতুন করে ঋণের বোঝা বহন করবে? জলবায়ু সংকটের প্রতিকার ঋণনির্ভর হতে পারে না; প্রয়োজন ন্যায্য ক্ষতিপূরণ।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ) প্রতিবছর বিশ্বনেতাদের একত্র করে। এবারের ৩১তম সম্মেলনও আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় নতুন প্রত্যাশা তৈরি করেছে। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রতিনিধিরা নিজেদের সংকট, অভিজ্ঞতা ও ন্যায্য দাবিগুলো তুলে ধরছেন। কিন্তু প্রতিবছর সম্মেলন শেষে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি মিললেও বাস্তবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা কতটা পূরণ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
বাংলাদেশ বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। অথচ বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান তুলনামূলকভাবে নগণ্য। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উপকূলীয় জনপদ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে প্রতিনিয়ত বিপর্যস্ত হচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মানুষ হারাচ্ছে বসতভিটা, কৃষিজমি ও জীবিকার অবলম্বন। অনেক পরিবার বাধ্য হয়ে নিজেদের এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। ফলে রাজধানী ঢাকা ও অন্যান্য নগরকেন্দ্রে বাড়ছে অভ্যন্তরীণ অভিবাসনের চাপ। তৈরি হচ্ছে আবাসন, কর্মসংস্থান, স্বাস্থ্য ও নাগরিক সেবার নতুন সংকট।
জলবায়ু পরিবর্তন এখন আর কেবল পরিবেশগত সমস্যা নয়; এটি অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, জনস্বাস্থ্য, মানবাধিকার ও জাতীয় নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট, কৃষি উৎপাদন ব্যাহত হওয়া, মৎস্যসম্পদের ক্ষতি এবং প্রাকৃতিক দুর্যোগের পুনরাবৃত্তি মানুষের জীবনকে ক্রমেই অনিশ্চিত করে তুলছে। এসব ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের বিপুল অর্থের প্রয়োজন। কিন্তু সেই অর্থ যদি ঋণ হিসেবে গ্রহণ করতে হয়, তাহলে জলবায়ু বিপর্যয়ের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই দেশকে নতুন অর্থনৈতিক চাপের মুখে পড়তে হবে।
এখানেই জলবায়ু ন্যায্যতার প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শিল্পবিপ্লবের পর থেকে উন্নত অর্থনীতির দেশগুলো দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে নিঃসরণ করেছে। জীবাশ্ম জ্বালানিনির্ভর শিল্পায়ন, অতিরিক্ত জ্বালানি ব্যবহার এবং ভোগবাদী অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে তারা বৈশ্বিক উষ্ণায়নে বড় ভূমিকা রেখেছে। অথচ এর প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতির শিকার হচ্ছে বাংলাদেশসহ স্বল্পোন্নত ও দ্বীপরাষ্ট্রগুলো। যাদের ঐতিহাসিক দায় সবচেয়ে কম, তাদেরই বিপর্যয় মোকাবিলায় সবচেয়ে বেশি সংগ্রাম করতে হচ্ছে। এই বৈষম্য কোনোভাবেই ন্যায়সংগত নয়।
আরও উদ্বেগজনক বিষয় হলো, জলবায়ু অর্থায়নের নামে অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণনির্ভর সহায়তা দেওয়া হচ্ছে। কোনো কোনো অর্থায়ন আবার কঠিন শর্তের সঙ্গে যুক্ত। ফলে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষতি মোকাবিলায় সহায়তা নিতে গিয়ে দেশগুলোকে দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধের দায় নিতে হচ্ছে। অথচ জলবায়ু সংকটের জন্য দায়ী নয় এমন দেশগুলোর ওপর এই দায় চাপানো নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না।
জলবায়ু অর্থায়নকে তাই সাধারণ উন্নয়ন ঋণের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই। অভিযোজন, দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন এবং অপূরণীয় ক্ষয়ক্ষতি মোকাবিলায় পর্যাপ্ত, সহজলভ্য ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসন, কৃষি ও পানিসম্পদ সুরক্ষা, উপকূলীয় বাঁধের উন্নয়ন, দুর্যোগসহনশীল অবকাঠামো নির্মাণ এবং জীবিকার বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর অর্থায়ন প্রয়োজন।
এ ক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও সুসংহত হওয়া জরুরি। শুধু সম্মেলনে অংশগ্রহণ কিংবা বক্তব্য দেওয়ার মধ্যে দায়িত্ব সীমাবদ্ধ রাখলে চলবে না। দেশের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য-উপাত্ত, বৈজ্ঞানিক গবেষণা, অর্থনৈতিক বিশ্লেষণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের বাস্তব অভিজ্ঞতা আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে উপস্থাপন করতে হবে। কত মানুষ বাস্তুচ্যুত হয়েছে, কত কৃষিজমি লবণাক্ততার কারণে উৎপাদনক্ষমতা হারিয়েছে, দুর্যোগে অবকাঠামো ও জীবিকার কী পরিমাণ ক্ষতি হয়েছে—এসবের নির্ভরযোগ্য হিসাব তুলে ধরতে হবে। তথ্যনির্ভর অবস্থানই বাংলাদেশের দাবিকে আরও শক্তিশালী করতে পারে।
একই সঙ্গে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলাও জরুরি। বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর স্বার্থ অনেক ক্ষেত্রেই অভিন্ন। এসব দেশ সম্মিলিতভাবে জলবায়ু অর্থায়নে ন্যায্যতা, ঐতিহাসিক দায়বদ্ধতা এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের দাবি তুলতে পারে। আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় শক্তিশালী রাষ্ট্রগুলোর প্রভাব মোকাবিলায় এই সম্মিলিত কূটনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জলবায়ু সম্মেলনের আরেকটি বড় সীমাবদ্ধতা হলো, কার্বন নিঃসরণে বড় ভূমিকা রাখা কিছু প্রভাবশালী রাষ্ট্রের অনাগ্রহ ও উচ্চপর্যায়ের প্রতিনিধিত্বের ঘাটতি। যারা বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় সবচেয়ে বেশি দায়িত্বশীল, তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কার্যকর সমাধান কতটা সম্ভব, সেই প্রশ্ন থেকেই যায়। জলবায়ু পরিবর্তন কোনো একক দেশের সমস্যা নয়। তাই দায়িত্বশীল রাষ্ট্রগুলোকে প্রতিশ্রুতির বাইরে এসে বাস্তব পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশের প্রতিনিধিদলের কাছেও এখন প্রত্যাশা অনেক। দেশের রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে অনুদানভিত্তিক সহায়তা নিশ্চিত করার বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালনরত বাংলাদেশের প্রতিনিধিদের উচিত জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আর্থিক অধিকার ও ন্যায্যতার প্রশ্নটি আরও জোরালোভাবে তুলে ধরা।
মনে রাখতে হবে, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থ সহায়তা কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি ন্যায়বিচার ও দায়বদ্ধতার প্রশ্ন। যে দেশগুলো দীর্ঘদিন ধরে বৈশ্বিক উষ্ণায়নে বড় অবদান রেখেছে, তাদের ঐতিহাসিক ও বর্তমান দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণ দিয়ে সেই দায় থেকে মুক্তি পাওয়ার চেষ্টা গ্রহণযোগ্য হতে পারে না।
এখন সময় এসেছে জলবায়ু আলোচনায় প্রতিশ্রুতির রাজনীতি থেকে বেরিয়ে বাস্তব দায়বদ্ধতা প্রতিষ্ঠার। বাংলাদেশের দাবি স্পষ্ট হওয়া উচিত—জলবায়ু সংকট মোকাবিলায় ঋণ নয়, প্রয়োজন পর্যাপ্ত অনুদান; দায়মুক্তির প্রতিশ্রুতি নয়, চাই ন্যায্য ক্ষতিপূরণ। কারণ জলবায়ু বিপর্যয়ের দায় যারা সৃষ্টি করেনি, তাদের ভবিষ্যৎ রক্ষার খরচও তাদের একা বহন করা উচিত নয়।
লেখক: মীযানুর রহমান
মহাসচিব, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি (ESADS)

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন