রবিবার, ৮ নভেম্বর ২০২৬ / ৩১ কার্ত্তিক ১৪৩৩ বঙ্গাব্দের চতুর্দশী গতে অমাবশ্যা তিথীতে ঢাকাস্থ শ্যামলী ১১/গ, ২নং রোডস্থ বিশ্বাস পরিবারের বাগানবাড়ির রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গনে মহাস্বারম্ভরে শ্রীশ্রী শ্যামা কালীপূজা ও শুভ দীপাবলীর অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও বাগানবাড়ির শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির কমিটির সিদ্ধান্ত ও স্বনির্বন্ধ সংকল্পে এই পুজার আয়োজনে করা হয়। সনাতন ধর্মের রীতি কৃষ্টিকালচার অনুসরনে সর্বজীবের মঙ্গল কামনায় যুদ্ধাংদেহী বিশ্বময় শান্তি কামনায় এই দেবী মা’কে শ্যামাকালী রুপে পূজিত করা হয়েছে। অনুষ্ঠানসূচীতে যথাক্রমে পরিচালিত হয়েছে- সকাল থেকেই দেবী মায়ের বন্দনা গীতি, মঙ্গলাচরণ ও ভক্তিগীতি, সন্ধ্যায় শ্যামা মায়ের শক্তির মহিমা নিয়ে আলোকপাত। আলোচনায় ছিলেন, ভক্তিবেদান্ত পরম শ্রদ্ধাভাজন শ্রী নিত্যানন্দ চক্রবর্তী মহাশয়। দেবী মায়ের সন্মুখে ভক্তিগীতির ছন্দে শিশুদের নৃত্য প্রদর্শন, আরতী পরিবেশন অন্যতম ছিল্। শিশু প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরনের পাশাপাশি সার্টিফিকেট প্রদান করা হয়। সঞ্চারী বিশ্বাস (পরমা)-এর কন্ঠে ধর্মীয় সংগীত পরিবেশন ভক্তদের মনে ঈশ্বরের প্রতি পরম ভক্তির সঞ্চার করেছিল। পরিবেশবিদ মিহির বিশ্বাস এর একমাত্র পুত্র সমুদ্র বিশ্বাস চমৎকার একটি সংগীত পরিবেশন করেন। এছাড়াও অন্যান্য শিল্পীদের সংগীত পরিবেশন ভক্তদের মুগ্ধ করেছিল। মাকালী’র কৃপাধন্য পরমশ্রদ্ধেয় ভক্তবৃন্দের উপর অনুষ্ঠানটি সফল করতে বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ পূর্বক নিবেদন ও দ্বায়িত্ব অর্পিত ছিল। যেন অনুষ্ঠানটি জগতের কল্যানে সফলতা প্রসূত হয়। প্রতিবারেই শ্যামলী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সকল ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতায় ও অক্লান্ত পরিশ্রমের দানে শ্রীশ্রী কালীমায়ের পূজা- সুন্দর, সফল ও সুশৃঙ্খলভাবে সাফল্যমন্ডিত হয়ে থাকে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। মন্দির কমিটির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকসহ দ্বায়িত্বপ্রাপ্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইঞ্জি. সুধাংশু চন্দ্র বিশ্বাস।
রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি ইঞ্জি. সুধাংশু চন্দ্র বিশ্বাস অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। কমিটির সকলের পৃষ্ঠপোষকতাসহ সকল ভক্তদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়েছে। সহযোগীদের মধ্যে ছিলেন, শিখা রানী দাস, পরিবেশবিদ মিহির বিশ্বাস, সাধারন সম্পাদক শ্রী খোকন চন্দ্র শীল, কোষাধ্যক্ষ শ্রী অনিল কুমার সরকার মহোদয়সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং সকল সদস্যবৃন্দসহ ভক্তমন্ডলী। উল্লেখ্য যে, এই অঙ্গনে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরসহ শ্রীশ্রী দূর্গা মন্দির, শ্রীশ্রী কালী মন্দির প্রতিষ্ঠিত ও জাগ্রত। এছাড়াও ধর্ম চর্চা ও ধর্ম পরিপালনের জন্য শ্রীশ্রী গীতা সংঘ বাংলাদেশ, রেজিঃ নং-৮-০২৬২৯ (শ্যামলী শাখা), সার্বজনীন পূজা উদযাপন পরিষদ (শ্যামলী শাখা) এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। অনুষ্ঠিত কালীপূজার এই পবিত্র মাহেন্দ্রক্ষণে বিশ্বাস বাড়ির সকল সদস্যবৃন্দ, আত্বীয়-স্বজন, প্রতিবেশিসহ অসংখ্য পূন্যার্থী অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছেন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন