পরিবেশ কন্ঠ

জমকালো আয়োজনে সোনারগাঁয়ে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: পরিবেশ কন্ঠ

নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘কালবেলা’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁ রয়েল রিসোর্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

দৈনিক কালবেলার সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসিফ আল জিনাত কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, একটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। দৈনিক কালবেলা অল্প সময়ের মধ্যেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন, কালবেলা ভবিষ্যতেও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি সোনারগাঁয়ের উন্নয়নে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, কাঁচপুর সার্কেল (ভূমি) কে.এম. রাফসান, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল ভূইয়া, উপজেলা প্রকৌশলী সোহেল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হারুন অর রশিদ মিঠু, নোবেল মীর ও রাকিব হাসান।

এ ছাড়া স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় দৈনিক কালবেলার সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

পরি-কন্ঠ/ মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

জমকালো আয়োজনে সোনারগাঁয়ে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ