নৈরাজ্য, অপতাপরতা ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় যে, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতাপরতা প্রতিরোধে সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ছাফির উদ্দিন মজনুর নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তিনি আসন্ন সনমান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও পরিচিত।
এ সময় নেতাকর্মীরা এলাকার শান্তি‑শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকার প্রতিজ্ঞা প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষিত থাকবে।
শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রত্যয়ে সনমান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।
মতামত