প্রেসেঞ্জা-ঢাকা ব্যুরোর নিজস্ব প্রতিবেদক মোঃ নজরুল ইসলাম মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ইউনিভার্সিটি অফ পুত্রা মালয়েশিয়া (UPM)-এ জনস্বাস্থ্য (Public Health) বিষয়ে একটি সম্মানজনক ও সম্পূর্ণ অর্থায়িত (ফুলি ফান্ডেড) পিএইচডি স্কলারশিপ অর্জন করেছেন। এই অর্জন কেবল তার ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং প্রেসেঞ্জা-ঢাকা ব্যুরো পরিবারের জন্যও এক গর্বের মুহূর্ত।
জানা গেছে, মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে এই স্কলারশিপের আওতায় আগামী পাঁচ বছর তিনি বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধের উপায় ও কৌশল উদ্ভাবনের ওপর গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করবেন। ডেঙ্গু বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটি বড় জনস্বাস্থ্য সংকট হিসেবে দেখা দিচ্ছে; ফলে তার এই গবেষণা দেশের রোগ প্রতিরোধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এই গবেষণাটি ইউনিসেফ (UNICEF) কর্তৃক সম্পূর্ণরূপে অর্থায়িত।
ডক্টরাল গবেষণার পাশাপাশি মোঃ নজরুল ইসলাম জনস্বাস্থ্য নীতিমালা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাথেও কাজ করবেন। এতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তার পেশাগত অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতে জনস্বাস্থ্য খাতে তার অবদান রাখার সুযোগ বৃদ্ধি পাবে।
প্রেসেঞ্জা-ঢাকা ব্যুরো পরিবার মোঃ নজরুল ইসলামের এই সাফল্যে গভীরভাবে আনন্দিত ও গর্বিত। তার কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং কমিউনিটিতে তার অবদান সবাইকে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে। প্রেসেঞ্জা-ঢাকা ব্যুরোর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে এবং এই অসাধারণ অগ্রযাত্রায় তার অব্যাহত সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়েছে।
মতামত