পরিবেশ কন্ঠ

হরিণ শিকারের অভিযানে প্রকৃতি ও রোমাঞ্চের এক অসাধারণ অভিজ্ঞতা

ছবি: অ্যাডভেঞ্চারে লেখক অ্যাডভোকেট এম এ মজিদ

গত ১১ নভেম্বর ২০২৬ বুধবার। কখনো কখনো জীবনের কিছু অভিজ্ঞতা প্রত্যাশিত প্রাপ্তির চেয়েও অনেক বেশি আনন্দ ও তৃপ্তি এনে দেয়। আজকের একটি ছোট্ট ভ্রমণও হয়ে উঠতে পারে দীর্ঘদিনের স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকার মতো। আজকের দিনটি আমার কাছে তেমনই একটি স্মরণীয় দিন। হরিণ শিকারের উদ্দেশ্যে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক প্রত্যন্ত বনাঞ্চলে যাওয়ার সুযোগ হয়েছিল নাজমুল আহসান বুলবুলের সঙ্গে। তবে দিনটির সবচেয়ে বড় প্রাপ্তি কোনো হরিণ শিকার নয়; বরং প্রকৃতির অপার সৌন্দর্যের কাছাকাছি যাওয়া, নতুন কিছু অভিজ্ঞতা অর্জন এবং একজন অসাধারণ হৃদয়ের মানুষের সঙ্গে আন্তরিকতার বন্ধনে আরও নিবিড়ভাবে পরিচিত হওয়া।
সাগর আব্বুর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আহসান বুলবুল আমাকে হরিণ শিকারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। এর আগেও একদিন যাওয়ার কথা ছিল। কিন্তু আগের রাতে একটি দাওয়াতে নানা ধরনের খাবার খেয়ে পেটের গোলযোগ দেখা দেওয়ায় সেদিন আর যাওয়া সম্ভব হয়নি। অবশেষে আজ সেই প্রতীক্ষিত অভিযানের সুযোগ হলো।

দুপুর দেড়টার দিকে আমরা বাসা থেকে রওয়ানা হলাম। প্রায় দেড় ঘণ্টার পথ পাড়ি দিয়ে অপরাহ্ন তিনটার দিকে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। চারপাশে বিস্তীর্ণ বনভূমি, গাছপালা আর নির্জন প্রকৃতি। জনবসতির কোলাহল থেকে অনেক দূরে এক শান্ত, নিভৃত পরিবেশ। প্রকৃতির এই নীরবতার মধ্যে যেন এক অন্য রকম আকর্ষণ ও রোমাঞ্চ লুকিয়ে ছিল।
গভীর অরণ্যের ভেতরে চাষাবাদের একটি খোলা জায়গার শেষ প্রান্তে আমাদের অবস্থান নির্ধারিত হলো। বুলবুল সঙ্গে করে শিকারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম ও যন্ত্রপাতি নিয়ে এসেছিল। মুহূর্তের মধ্যেই একটি ফোল্ডিং তাঁবু স্থাপন করে ফেললো। তাঁবুটির রং ছিল আশপাশের বনভূমির রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যাতে দূর থেকে সহজে চোখে না পড়ে। তারপরও পরিবেশের সঙ্গে আরও ভালোভাবে মিশে যাওয়ার জন্য তাঁবুর পাশে কয়েকটি গাছের ডাল কেটে রাখা হয়েছিল।
শিকারের জন্য আনা নানা সরঞ্জামের মধ্যে কয়েকটির নাম ও ব্যবহার আমার মনে দাগ কেটেছে। যেমন; ক্রসবো, বাইনোকুলার, ডিস্ট্যান্স ফাইন্ডার এবং উইন্ড ডিটেক্টর। এ ছাড়া আরও অনেক প্রয়োজনীয় সরঞ্জাম ছিল।

ছবি: সংগৃহীত

ক্রসবো হলো একধরনের বিশেষ যান্ত্রিক ধনুক, যার সাহায্যে তীর ছোড়া হয়। বাইনোকুলারের সাহায্যে দূরের কোনো বস্তু অনেক কাছের ও স্পষ্টভাবে দেখা যায়। ডিস্ট্যান্স ফাইন্ডার দিয়ে লক্ষ্যবস্তু কত দূরে রয়েছে, তা পরিমাপ করা হয়। আর উইন্ড ডিটেক্টর স্প্রে বাতাসের গতিপথ ও দিক বুঝতে সাহায্য করে।

প্রথমবারের মতো এত কাছ থেকে শিকারের প্রস্তুতি ও সরঞ্জামাদি দেখার সুযোগ হলো। বুঝতে পারলাম, হরিণ শিকার শুধু অস্ত্র হাতে নিয়ে অপেক্ষা করার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবেশ পর্যবেক্ষণ, সতর্কতা, ধৈর্য এবং নানা ধরনের প্রযুক্তিগত প্রস্তুতি।
তাঁবুর ভেতরে আমাদের বসার ব্যবস্থা করা হয়েছিল। সঙ্গে ছিল দুটি ফ্লাস্ক ভর্তি চা, কয়েক ধরনের বিস্কুট এবং কয়েক বোতল পানি। দীর্ঘ সময় অপেক্ষা করার জন্য এই আয়োজন ছিল বেশ চমৎকার। মাঝেমধ্যে চা পান করছি, বিস্কুট খাচ্ছি, আবার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করছি।

তাঁবুর ভেতরে আমাদের কথাবার্তা হচ্ছিল ফিসফিস করে। আমাদের দৃষ্টি ছিল তাঁবুর চার দিকের খুবই সামান্য খোলা অংশ দিয়ে। যেন অরণ্যের কোনো অদৃশ্য অতিথির আগমনের অপেক্ষায় দু'জন সতর্ক প্রহরী!
মাঝেমধ্যে বুলবুল উইন্ড ডিটেক্টর স্প্রে ব্যবহার করে বাতাসের গতিপথ পরীক্ষা করছিল। বিষয়টি আমার কাছে বেশ কৌতূহলোদ্দীপক মনে হয়েছে। কারণ, বন্য প্রাণীর ঘ্রাণশক্তি অত্যন্ত প্রখর। বাতাস মানুষের গন্ধ বহন করে নিয়ে গেলে হরিণ মানুষের উপস্থিতি টের পেয়ে সতর্ক হয়ে যেতে পারে। তাই বাতাস কোন দিক থেকে আসছে এবং কোন দিকে প্রবাহিত হচ্ছে, সেটি বোঝা শিকারের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
প্রকৃতির সঙ্গে মানুষের এই নীরব বোঝাপড়া সত্যিই বিস্ময়কর। সেখানে সামান্য শব্দ, অপ্রয়োজনীয় নড়াচড়া কিংবা অসতর্কতা অনেক সময় দীর্ঘ অপেক্ষার সমস্ত আয়োজন ব্যর্থ করে দিতে পারে।

আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কখনো দূরের গাছপালার দিকে তাকাচ্ছি, কখনো খোলা জায়গাটির দিকে, আবার কখনো বাইনোকুলারের সাহায্যে আশপাশ পর্যবেক্ষণ করছি। কিন্তু সময় গড়িয়ে যাচ্ছিল, হরিণের দেখা মিলছিল না।
বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। কিন্তু শিকার করার মতো কোনো হরিণ বা অন্য প্রাণীর দেখা পেলাম না। এখানে আজ সূর্যাস্ত হয়েছিল বিকেল ৪টা ৫৫ মিনিট। ফলে সাড়ে পাঁচটার মধ্যেই চারপাশে বেশ অন্ধকার নেমে এসেছিল। অরণ্যের পরিবেশও ধীরে ধীরে আরও নিস্তব্ধ ও রহস্যময় হয়ে উঠছিল। বুলবুল বুঝতে পারলো, আজ আর অপেক্ষা করে লাভ নেই। তাই সে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাঁবু ও অন্যান্য সরঞ্জাম গুছিয়ে নিতে শুরু করলো। সবকিছু গুছিয়ে আমরা বন থেকে বেরিয়ে গাড়ির কাছে এলাম। গাড়ি ও ট্রলিতে প্রয়োজনীয় মালামাল তুলে নেওয়া হলো।

হরিণ শিকার করতে না পারায় আমার মনে সামান্য অপূর্ণতা ছিল। বুলবুল বিষয়টি বুঝতে পেরে আমাকে আনন্দ দেওয়ার একটি চমৎকার ব্যবস্থা করলো। সে তার সঙ্গে আনা ক্রসবো দিয়ে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে তীর ছোড়ার সুযোগ করে দিলো।
আমার হাতে ক্রসবো তুলে দিয়ে লক্ষ্যবস্তুর দিকে তাক করার সুযোগ করে দিলো। এরপর ট্রিগার চাপতেই তীরটি ছুটে গেল লক্ষ্যবস্তুর দিকে। আশ্চর্যের বিষয়, তীরটি সরাসরি নিশানার কেন্দ্রবিন্দুতে গিয়ে আঘাত করল! আমার প্রথম অভিজ্ঞতাতেই এমন নিখুঁত লক্ষ্যভেদ হবে, তা কল্পনাও করিনি।

সেই মুহূর্তে আমার আনন্দ ও বিস্ময়ের সীমা রইল না। হরিণ শিকার করতে না পারার যে সামান্য আক্ষেপ ছিল, তা নিমিষেই দূর হয়ে গেল। মনে হলো, আজকের অভিযানের জন্য এর চেয়ে আনন্দদায়ক সমাপ্তি আর কী হতে পারে!
এরপর তাঁবুতে অবশিষ্ট থাকা চা ও নাশতার শেষ অংশটুকু আমরা ধীরে ধীরে শেষ করে ফেলে বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু হলাম।
ফেরার পথে গাড়িতে বুলবুলের সঙ্গে দীর্ঘ সময় ধরে নানা বিষয়ে কথা বলতে বলতে কখন যে বাসায় পৌঁছে গেলাম -  তা বুঝতেই পারছিলাম না।

নাজমুল আহসান বুলবুল সম্পর্কে আমার অনুভূতি প্রকাশ করতে গেলে এক কথায় বলতে হয়, সে অত্যন্ত বড় মনের একজন মানুষ। তার ব্যবহার, আন্তরিকতা, শ্রদ্ধাবোধ ও অতিথিপরায়ণতা আমাকে মুগ্ধ করেছে।
আমার কাছে আজ শুধু হরিণ শিকারের অভিযান নয়; এটি হয়ে থাকবে প্রকৃতির সান্নিধ্যে কাটানো এক আনন্দময় বিকেল ও নতুন অভিজ্ঞতার স্মৃতি। হরিণের দেখা না পেলেও আজ যে অমূল্য প্রাপ্তি নিয়ে ফিরেছি, তা হলো - একটি সুন্দর অভিজ্ঞতা এবং একজন আপন মানুষের প্রতি আরও গভীর মমতা ও ভালোবাসা।

লেখক:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, জাতীয় সাংবাদিক সোসাইটি এবং ওয়ার্ল্ড পীছ অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

হরিণ শিকারের অভিযানে প্রকৃতি ও রোমাঞ্চের এক অসাধারণ অভিজ্ঞতা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ