ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শিক্ষাঙ্গন-হাসপাতালের পাশে তামাক বিক্রি বন্ধের দাবি

ছবি: পরিবেশ কন্ঠ
সোনারগাঁওয়ে শিক্ষাঙ্গন-হাসপাতালের পাশে তামাক বিক্রি বন্ধের দাবি জানিয়ে গ্রীন ফোর্স ক্লাব ও পরিবেশ রক্ষা সোসাইটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে, যেখানে শিশুদের তামাকমুক্ত পরিবেশ গড়ার আহ্বান জানানো হয় এবং শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও খেলার মাঠের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের বিক্রয় বন্ধের আহ্বান জানানো হয়। সচেতন নাগরিকদের একত্রে তামাকমুক্ত স্বাস্থ্যকর সোনারগাঁও গড়তে আহ্বান জানানো হয়। এই উদ্যোগে অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের প্রতি দায়িত্ববোধ জাগাতে চেয়েছেন।

শিক্ষাঙ্গন-হাসপাতালের পাশে তামাক বিক্রি বন্ধের দাবি

সোনারগাঁওয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ গ্রীন ফোর্স ক্লাব ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও খেলাধুলার মাঠের ১০০ মিটারের মধ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্রয়-বিক্রয় বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি শিশুদের সামনে ধূমপান না করা, কোমলমতি শিশু-কিশোরদের তামাকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সাধারণ মানুষের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি ও গ্রীন ফোর্স ক্লাবের প্রধান সমন্বয়ক মোঃ হোসাইন, সোসাইটির মহাসচিব মীযানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক, লেখক ও কবি খন্দকার পনিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ধূমপান শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, বরং পরোক্ষ ধূমপানের মাধ্যমে শিশু, নারী ও আশপাশের মানুষের স্বাস্থ্যকেও মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও খেলার মাঠের আশপাশে তামাকজাত দ্রব্যের অবাধ বিক্রয় ও ব্যবহার নতুন প্রজন্মের জন্য উদ্বেগজনক। তারা আরও বলেন, শিশুদের সামনে ধূমপান করা থেকে বিরত থাকতে হবে এবং শিক্ষাঙ্গন, হাসপাতাল ও খেলাধুলার মাঠকে তামাকমুক্ত নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক তামাকমুক্ত, স্বাস্থ্যকর ও সচেতন সোনারগাঁও।

বিষয় : তামাকমুক্ত শিক্ষাঙ্গন হাসপাতাল সচেতনতামূলক কর্মসূচি সোনারগাঁও গ্রীন ফোর্স ক্লাব পরিবেশ রক্ষা সোসাইটি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পরিবেশ কন্ঠ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শিক্ষাঙ্গন-হাসপাতালের পাশে তামাক বিক্রি বন্ধের দাবি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image
সোনারগাঁওয়ে শিক্ষাঙ্গন-হাসপাতালের পাশে তামাক বিক্রি বন্ধের দাবি জানিয়ে গ্রীন ফোর্স ক্লাব ও পরিবেশ রক্ষা সোসাইটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে, যেখানে শিশুদের তামাকমুক্ত পরিবেশ গড়ার আহ্বান জানানো হয় এবং শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও খেলার মাঠের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের বিক্রয় বন্ধের আহ্বান জানানো হয়। সচেতন নাগরিকদের একত্রে তামাকমুক্ত স্বাস্থ্যকর সোনারগাঁও গড়তে আহ্বান জানানো হয়। এই উদ্যোগে অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের প্রতি দায়িত্ববোধ জাগাতে চেয়েছেন।

শিক্ষাঙ্গন-হাসপাতালের পাশে তামাক বিক্রি বন্ধের দাবি

সোনারগাঁওয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ গ্রীন ফোর্স ক্লাব ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও খেলাধুলার মাঠের ১০০ মিটারের মধ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্রয়-বিক্রয় বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি শিশুদের সামনে ধূমপান না করা, কোমলমতি শিশু-কিশোরদের তামাকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সাধারণ মানুষের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি ও গ্রীন ফোর্স ক্লাবের প্রধান সমন্বয়ক মোঃ হোসাইন, সোসাইটির মহাসচিব মীযানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক, লেখক ও কবি খন্দকার পনিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ধূমপান শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, বরং পরোক্ষ ধূমপানের মাধ্যমে শিশু, নারী ও আশপাশের মানুষের স্বাস্থ্যকেও মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও খেলার মাঠের আশপাশে তামাকজাত দ্রব্যের অবাধ বিক্রয় ও ব্যবহার নতুন প্রজন্মের জন্য উদ্বেগজনক। তারা আরও বলেন, শিশুদের সামনে ধূমপান করা থেকে বিরত থাকতে হবে এবং শিক্ষাঙ্গন, হাসপাতাল ও খেলাধুলার মাঠকে তামাকমুক্ত নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক তামাকমুক্ত, স্বাস্থ্যকর ও সচেতন সোনারগাঁও।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ

0:00 0:00
1.0x