ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন চাই

গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির দাবিতে মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে বিজিএমএ ও কৃষক সমিতির যৌথ মানববন্ধন

শনিবার ১৪ নভেম্বর ২০২৬ খ্রি. সকাল ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ও কৃষক সমিতির যৌথ উদ্যোগে আগামী ২ বছর (অন্তর্বর্তীকালীন সময়) এর জন্য দ্রুত গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন এবং অন্তর্বর্তীকালীন সময়ে বিশদ আলোচনার মাধ্যমে গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ আলী হাওলাদার বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করতে হবে। ১৯৯৬ সালে করা ৩০ বছরের চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে। যেহেতু এখন সময় কম, তাই বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী ২ বছরের (অন্তর্বর্তীকালীন সময়) জন্য চলমান গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন করা প্রয়োজন। উপস্থিত বক্তারা বলেন, ওই অন্তর্বর্তীকালীন সময়ে বিশদ আলোচনার মাধ্যমে দুই দেশ গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি সই করতে হবে। কর্মসূচিতে জাতীয় নেতৃবৃন্দ মত প্রকাশ করেন, ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন ও দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়ে রাজপথে ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্য প্রয়োজন। এ বিষয়ে জাতীয় সংলাপ আয়োজনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। ওই অন্তর্বর্তীকালীন সময়ে বিশদ আলোচনার মাধ্যমে দুই দেশ গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি করতে আমরা জোর দাবি জানাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের সংগঠক ও কৃষক সমিতির আহবায়ক চাষী মাসুম, দেশ দরদী পার্টি বাংলাদেশের আহ্বায়ক ক্বারী মাওলানা বোরহান উদ্দিন চিশতি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসাইন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ)-এর ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ তোজাম্মেল হক তাজেম, সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হক নকীব, মহিলা সম্পাদিকা সালমা আক্তার লিজা, মোঃ ইয়ামিন খান, রাজনৈতিক সংগঠক প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পরিবেশ কন্ঠ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ

0:00 0:00
1.0x