ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শিক্ষাঙ্গন-হাসপাতালের পাশে তামাক বিক্রি বন্ধের দাবি

শিক্ষাঙ্গন-হাসপাতালের পাশে তামাক বিক্রি বন্ধের দাবিসোনারগাঁওয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ গ্রীন ফোর্স ক্লাব ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও খেলাধুলার মাঠের ১০০ মিটারের মধ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্রয়-বিক্রয় বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি শিশুদের সামনে ধূমপান না করা, কোমলমতি শিশু-কিশোরদের তামাকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সাধারণ মানুষের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি ও গ্রীন ফোর্স ক্লাবের প্রধান সমন্বয়ক মোঃ হোসাইন, সোসাইটির মহাসচিব মীযানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক, লেখক ও কবি খন্দকার পনিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, ধূমপান শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, বরং পরোক্ষ ধূমপানের মাধ্যমে শিশু, নারী ও আশপাশের মানুষের স্বাস্থ্যকেও মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও খেলার মাঠের আশপাশে তামাকজাত দ্রব্যের অবাধ বিক্রয় ও ব্যবহার নতুন প্রজন্মের জন্য উদ্বেগজনক। তারা আরও বলেন, শিশুদের সামনে ধূমপান করা থেকে বিরত থাকতে হবে এবং শিক্ষাঙ্গন, হাসপাতাল ও খেলাধুলার মাঠকে তামাকমুক্ত নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক তামাকমুক্ত, স্বাস্থ্যকর ও সচেতন সোনারগাঁও।

শিক্ষাঙ্গন-হাসপাতালের পাশে তামাক বিক্রি বন্ধের দাবি