পরিবেশ কন্ঠ
সর্বশেষ
সমাজকে গ্রাস করছে নতুন নেশা, বড়লোক হওয়ার লোভে নিঃস্ব হাজারো তরুণ

সমাজকে গ্রাস করছে নতুন নেশা, বড়লোক হওয়ার লোভে নিঃস্ব হাজারো তরুণ

দেশে দ্রুত বিস্তার লাভ করছে অনলাইন জুয়া বা গ্যাম্বলিং। প্রযুক্তির সহজলভ্যতার সুযোগ নিয়ে বিদেশি ও দেশীয় চক্রগুলো তরুণ ও যুবসমাজকে এই আসক্তির দিকে টেনে নিচ্ছে। সহজে রাতারাতি বড়লোক হওয়ার প্রলোভনে পড়ে অনেকেই সর্বস্ব হারাচ্ছেন, যার নেতিবাচক প্রভাব পড়ছে পরিবার ও সমাজে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে, চীন-নাইজেরিয়াসহ বিদেশি বিভিন্ন চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে এসব জুয়া সাইট। দেশীয় এজেন্টের পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) কিছু অসাধু কর্মীও এর সঙ্গে জড়িত। তাদের হাত ধরে প্রতিদিন বিদেশে পাচার হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। অভিযান চালিয়ে সাইট বন্ধ ও জড়িতদের গ্রেফতার করা হলেও দুর্বল আইন এবং মূল চক্র দেশের বাইরে থাকায় এই ডিজিটাল থাবা পুরোপুরি নির্মূল করতে রীতিমতো হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ) সৈয়দ হারুন অর রশীদ যুগান্তরকে বলেন, অনলাইন জুয়ার বিস্তার ক্রমান্বয়ে বাড়ছে। আমরা প্রতিনিয়ত সাইবার প্যাট্রোলিং অব্যাহত রেখেছি। জুয়াসহ অনলাইনকেন্দ্রিক যত ধরনের প্রতারণা রয়েছে সেগুলো প্রতিরোধে আমরা কাজ করে যাচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনলাইন জুয়ার সঙ্গে মানি লন্ডারিং জড়িত। কেননা জুয়ার টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। কিন্তু তদন্তের ক্ষেত্রে মানি লন্ডারিংয়ের অংশটা আমাদের তফসিল ভুক্ত না হওয়াতে তদন্ত করতে পারছি না। মানি লন্ডারিং সিআইডি ছাড়া অন্য কেউ তদন্ত করতে পারে না। তবে যে হারে জুয়ার বিস্তার বাড়ছে সিআইডির একার পক্ষে সব তদন্ত করা সম্ভব নয়। গোয়েন্দা সূত্র বলছে, বাংলাদেশে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অনলাইন জুয়ার বহু ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস দেদার পরিচালিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হচ্ছে চটকদার বিজ্ঞাপন। ওয়েবসাইটের মধ্যে বহুল পরিচিত-মেল বেট, মোস্ট বেট, ওয়ানএক্স বেট, টুয়েন্টি টু বেট, বেট উইনার ও জেটবাজ। এসব সাইটে স্পোর্টস, ক্যাসিনো, সল্ট গেম ও টেবিল গেম বেশি খেলা হয়। দেশে এসব অনলাইন জুয়ার বিস্তারের নেপথ্যে কাজ করছে বিদেশি নাগরিকরা। তাদের একটি অংশ বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে, আরেকটি অংশ দুবাই, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশে অবস্থান করে অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশে অবস্থানকারীদের বেশির ভাগই চীন ও নাইজেরিয়ার নাগরিক। আরও পড়ুনআরও পড়ুনমানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের এদিকে জুয়ার নিয়ন্ত্রক বিদেশি ওইসব নাগরিককে সহায়তা করছে বাংলাদেশি একাধিক চক্র; যারা এজেন্ট নামে পরিচিত। অনলাইন জুয়ার বাংলাদেশি এসব এজেন্ট ১৪ থেকে ২০ ভাগ কমিশন পেয়ে থাকে। অনলাইন জুয়ার এসব চক্রের কাছে অনেকটাই অসহায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রযুক্তি জ্ঞানে দক্ষ বিদেশি নাগরিকদের শনাক্তে খুব একটা সাফল্যও পাচ্ছে না তারা। সংশ্লিষ্টরা বলছেন, যারা খুব বেশি ঝুঁকি নিতে পছন্দ করে তারাই অনলাইন জুয়ায় আসক্ত বা আগ্রহী হয়। এতে হার-জিত দুটোই আছে। তবে পূর্বপরিকল্পিতভাবে অনলাইন জুয়ার সফটওয়্যার এমনভাবে ডিজাইন করা, যার ফলে মাঝে মাঝে খেলোয়াড় জয়ের মুখ দেখে। তখন খেলোয়াড় মনে করে এর আগে যেটা লস করেছে সেটা এবার উসুল করে নেবে। কিন্তু জুয়া খেলার নিয়মটাই এমন থাকে বা এমনভাবে প্রলুব্ধ করা হয় যে, শেষ পর্যন্ত খেলোয়াড় লাভ নিয়ে বের হতে পারে না। জানা গেছে, ১৩ মে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশে অবস্থানকারী ছয় চীনা নাগরিকসহ ৯ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইউনিট। তাদের জিজ্ঞসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। অনলাইন জুয়ার সঙ্গে বিকাশ ও নগদসহ অন্যান্য এমএফএস প্রতিষ্ঠানের একশ্রেণির অসাধু কর্মীও জড়িত। এর মধ্যে নজরদারিতে আছে বেশ কয়েকজন। ওইসব প্রতিষ্ঠানকে চিঠি দেওয়ারও উদ্যোগ নিয়েছে তদন্তসংশ্লিষ্টরা। এছাড়া সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট অনলাইন জুয়া প্রতিরোধে নিয়মিত সাইবার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে আসছে। জুয়ার চারটি সাইট পরিচালনা করে দিনে দুই কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া এক চক্রের আট সদস্যকে ৬ মে গ্রেফতার করেছে সিআইডি। সিআইডি জানিয়েছে, ১ মে থেকে ১৬ জুন পর্যন্ত পরিচালিত সাইবার প্যাট্রোলিংয়ে জুয়ার সঙ্গে জড়িত ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধ করার জন্য বিটিআরসিতে ২৬৮টি ওয়েবসাইটের তথ্য দিয়েছে সিআইডি। এছাড়াও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জুয়ার লেনদেন করে এমন ৮৭৯ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও বিভিন্ন ব্যাংকের ৪৩টি অ্যাকাউন্ট বন্ধ করতে এবং ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা বিভাগকে (বিএফআইইউতে) অনুরোধ জানিয়েছে সিআইডি। সিআইডি প্রধান (ভারপ্রাপ্ত) ডিআইজি আলি আকবর খান যুগান্তরকে বলেন, সম্প্রতি অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অনেক সাইট আমরা বিটিআরসির মাধ্যমে বন্ধ করেছি। আরও কিছু প্রক্রিয়াধীন আছে। তবে অনলাইন জুয়া ইন্টারন্যাশনাল লিংকের অংশ। ফলে মূল জায়গায় হাত দেওয়া যাচ্ছে না। তবুও এটিকে সহনশীল পর্যায়ে কিভাবে নিয়ে আসা যায় সেই চেষ্টা করছি।
১৮ জুন ২০২৬, ০১:৫৫ পিএম

সমাজকে গ্রাস করছে নতুন নেশা, বড়লোক হওয়ার লোভে নিঃস্ব হাজারো তরুণ

সমাজকে গ্রাস করছে নতুন নেশা, বড়লোক হওয়ার লোভে নিঃস্ব হাজারো তরুণ

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার 

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার 

যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের ধোঁয়াশা কাটাল সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের ধোঁয়াশা কাটাল সুইজারল্যান্ড

‘মেসির ফাউলটি শতভাগ লাল কার্ড ছিল’–রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের

‘মেসির ফাউলটি শতভাগ লাল কার্ড ছিল’–রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের

হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের তারিখ ঘোষণা ইরানের

আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের তারিখ ঘোষণা ইরানের

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

সময় খুব সীমিত, সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান

সময় খুব সীমিত, সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭%: অপ্টা অ্যানালিস্ট

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭%: অপ্টা অ্যানালিস্ট

সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার 

ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, এর আড়ালে থাকে অসংখ্য মানবিক ও আবেগঘন গল্প। এবারের আসরের প্রথম ম্যাচেই তেমন এক অনুপ্রেরণার গল্পের জন্ম দিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দুর্দান্ত সব সেভ করে দলকে গোলশূন্য ড্র এনে দেওয়া ৪০ বছর বয়সী এই তারকা হয়ে ওঠেন ম্যাচের নায়ক। তবে ব্যক্তিগত জীবনের এক অপূর্ণতা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল-গ্যালারিতে বসে তার অসাধারণ পারফরম্যান্স দেখার জন্য পাশে ছিলেন না তার মা। সেই আবেগঘন আকুতি এবার পৌঁছে গেছে মার্কিন প্রশাসনের দোরগোড়ায়।  ভোজিনহার আবেগঘন প্রত্যাশা পূরণ হতে চলেছে। বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে হাকিম জেফরিস জানান, ভোজিনহার মা আনা কান্দিদা এভোরা যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জুন উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে মায়ামিতে মা-ছেলের পুনর্মিলন হবে। স্পেনের বিপক্ষে কেপ ভার্দের সম্ভাবনা নিয়ে খুব বেশি আশা ছিল না কারও। বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলটির সামনে কেপ ভার্দে বড় ব্যবধানে হারবে বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু সেই ম্যাচেই নায়ক বনে যান গোলরক্ষক ভোজিনহা। অসাধারণ সব সেভে স্পেনের আক্রমণভাগকে হতাশ করে দলকে মূল্যবান ড্র এনে দেন তিনি। ম্যাচ শেষে ভোজিনহা জানান, যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের ব্যয় বহন করতে না পারায় তার মা গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাননি। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পরে বিষয়টি মার্কিন রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয় এবং হাকিম জেফরিস মানবিক বিবেচনায় ভিসা দেওয়ার জন্য মার্কো রুবিওর কাছে আবেদন জানান। সেই অনুরোধে সাড়া দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভোজিনহার মায়ের ভিসার জন্য প্রয়োজনীয় সমস্ত ফি মওকুফ করে দিয়েছে এবং মায়ামিতে কেপ ভার্দের পরবর্তী ম্যাচের আগেই তাকে গ্যালারিতে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট বা যাতায়াত ব্যবস্থার দায়িত্ব নিয়েছে। ভোজিনহার মায়ের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করায় মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্র দপ্তর, কেপ ভার্দে সরকার এবং ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন হাকিম জেফরিস। আগামী ২১ জুন গ্রুপ ‘এইচ’-এর হাইভোল্টেজ লড়াইয়ে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে। এবার গ্যালারিতে মায়ের সমর্থন পেয়ে ভোজিনহা নতুন কোনো ইতিহাস গড়তে পারেন কি না, তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।   

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার 
১৩ মে ২০২৬, ১১:৪২ পিএম
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়—এটি কি বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগের সূচনা?

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়—এটি কি বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগের সূচনা?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন