পরিবেশ কন্ঠ

টাঙ্গাইলে স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ, ময়নাতদন্ত চলছে

ছবি: জাকিয়া ও তন্ময়ের ফাইল ফটো

টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী জাকিয়ার হাতে তন্ময় নামে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত তন্ময় জাকিয়া প্রেম করে বিয়ে করেছিলেন এবং তারা ওই এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছেন স্বজনরা

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে দাম্পত্য কলহের একপর্যায়ে জাকিয়া তার স্বামী তন্ময়কে নৃশংসভাবে হত্যা করেন। অভিযোগ আরও রয়েছে, ঘটনাটি ঢাকতে নাটক সাজানোর চেষ্টা করা হয়। স্বজনদের দাবি, হত্যার পর জাকিয়া নিজেই তন্ময়কে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যান এবং পরে রাত প্রায় ১টার দিকে অ্যাম্বুলেন্সে করে লাশ টাঙ্গাইলের পোড়াবাড়ি এলাকায় তার বাড়িতে পৌঁছে দেন

নিহতের আত্মীয়-স্বজনরা মনে করছেন, ঘটনাস্থলে থাকা বিভিন্ন আলামত তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত করেনি পুলিশ

এদিকে নিহত তন্ময়ের মরদেহের ময়নাতদন্ত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে

ঘটনায় টাঙ্গাইল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। পুলিশ ঘটনাস্থলের আলামত, ময়নাতদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে আইনগত ব্যবস্থা নেবে

নিহতের পরিবার স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ, ময়নাতদন্ত চলছে

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী জাকিয়ার হাতে তন্ময় নামে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত তন্ময় জাকিয়া প্রেম করে বিয়ে করেছিলেন এবং তারা ওই এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছেন স্বজনরা

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে দাম্পত্য কলহের একপর্যায়ে জাকিয়া তার স্বামী তন্ময়কে নৃশংসভাবে হত্যা করেন। অভিযোগ আরও রয়েছে, ঘটনাটি ঢাকতে নাটক সাজানোর চেষ্টা করা হয়। স্বজনদের দাবি, হত্যার পর জাকিয়া নিজেই তন্ময়কে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যান এবং পরে রাত প্রায় ১টার দিকে অ্যাম্বুলেন্সে করে লাশ টাঙ্গাইলের পোড়াবাড়ি এলাকায় তার বাড়িতে পৌঁছে দেন

নিহতের আত্মীয়-স্বজনরা মনে করছেন, ঘটনাস্থলে থাকা বিভিন্ন আলামত তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত করেনি পুলিশ

এদিকে নিহত তন্ময়ের মরদেহের ময়নাতদন্ত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে

ঘটনায় টাঙ্গাইল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। পুলিশ ঘটনাস্থলের আলামত, ময়নাতদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে আইনগত ব্যবস্থা নেবে

নিহতের পরিবার স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ