পরিবেশ কন্ঠ

ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার
ছবি: পরিবেশ কন্ঠ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) পরিচয়দানকারী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় অবস্থিত পানাম ফুড পার্কে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩), জেলার শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া এলাকার বাসিন্দা এবং আবিদ মাহমুদ আকাশ (২৯), নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অলিপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানের সময় তারা নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিলেন। এ ঘটনায় তাদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) পরিচয়দানকারী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় অবস্থিত পানাম ফুড পার্কে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩), জেলার শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া এলাকার বাসিন্দা এবং আবিদ মাহমুদ আকাশ (২৯), নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অলিপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানের সময় তারা নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিলেন। এ ঘটনায় তাদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ