ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, শেরেবাংলা নগরে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়নসহ তিন দিনব্যাপী মেলা, রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বে দেশ।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানিয়েছেন। তিনি জানান, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।

এ উপলক্ষে পুরোনো বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন করা হবে।

বিষয় : তারেক রহমান প্রধানমন্ত্রী রাজধানী ঢাকা বিভাগ শেরেবাংলা নগর জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রধানমন্ত্রী শেরেবাংলা প্রাণিসম্পদ মেলা রপ্তানিমুখী প্রাণিসম্পদ পুরোনো বাণিজ্য মেলা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পরিবেশ কন্ঠ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, শেরেবাংলা নগরে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়নসহ তিন দিনব্যাপী মেলা, রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বে দেশ।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানিয়েছেন। তিনি জানান, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।

এ উপলক্ষে পুরোনো বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন করা হবে।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ

0:00 0:00
1.0x