পরিবেশ কন্ঠ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে সোনারগাঁয়ের ফাহিমের সাফল্য

গ্লোবাল লিডারশিপ সামিট-২০২৬

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ববিষয়ক সম্মেলন গ্লোবাল লিডারশিপ সামিট-২০২৬ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে 'সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড' অর্জন করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামের সন্তান জোবায়ের হক ফাহিম। একই সঙ্গে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত (Internationally Recognized) অংশগ্রহণ সনদও লাভ করেছেন।

গত ১০ থেকে ১২ জুলাই কুয়ালালামপুরে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এপিইউ)-এ তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), নেতৃত্ব, উদ্ভাবন, নীতিনির্ধারণ ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ১৪টি দেশের ৩৫০-এর বেশি প্রতিনিধি অংশ নেন।

জোবায়ের হক ফাহিম সোনারগাঁ উপজেলার ললাটি গ্রামের মোজাম্মেল হক ও তাসলিমা বেগমের ছেলে। বর্তমানে তিনি সংবাদ উপস্থাপক, শিক্ষক ও মডেল হিসেবে কাজ করছেন।

সম্মেলনে তিনি 'প্রজেক্ট পিওরস্টেপ' শীর্ষক একটি প্রকল্প উপস্থাপন করেন। এতে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং এসডিজি-৩, এসডিজি-৪ ও এসডিজি-১৭ বাস্তবায়নে প্রকল্পটির সম্ভাব্য ভূমিকা তুলে ধরেন।

অংশগ্রহণকারীদের নেতৃত্ব, উপস্থাপনা, বিশ্লেষণী দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার ভিত্তিতে বিচারকরা তাকে 'সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড'-এর জন্য নির্বাচিত করেন। পাশাপাশি সফল অংশগ্রহণ ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাকে আন্তর্জাতিক অংশগ্রহণ সনদ প্রদান করা হয়।

সম্মেলনের প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত তরুণ নেতৃত্ব ফাতিহা আয়াত। বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের নেতৃত্ব বিকাশ ও এসডিজি বাস্তবায়নে সম্পৃক্ত করতে এ সম্মেলনের আয়োজন করা হয়।

জোবায়ের হক ফাহিম জানান, আন্তর্জাতিক এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশ এবং সোনারগাঁয়ের মানুষের জন্যও গর্বের। ভবিষ্যতেও দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক পরিসরে কাজ করে যেতে চান তিনি।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মালয়েশিয়ায় আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে সোনারগাঁয়ের ফাহিমের সাফল্য

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ