পরিবেশ কন্ঠ

নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাংলাদেশ থাইরয়েড সোসাইটির ৮ম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভাকে সামনে রেখে ‘প্রি-কনফারেন্স ওয়ার্কশপ

ন্যাশনাল ইনিষ্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (নিনমাস)-এ বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬ইং তারিখে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) ৮ম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভাকে সামনে রেখে ‘প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অন ডায়াগনোস্টিক এন্ড থেরাপিউটিক আল্ট্রাসাউন্ড গাইডেড ইন্টারভেন ( Pre-conference Workshop on Diagnostic & Therapeutic Ultrasound Guided Intervention)’ বিষয়ক এক বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিনমাসের অধ্যাপক ডা. কামালউদ্দিন আহমেদ অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশলার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন নিনমাসের পরিচালক ও বিটিএসের সভাপতি অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, অধ্যাপক ডা. ফৌজিয়া মোসলেম ও অধ্যাপক ডা. এম এ করিম। প্যানেল অব এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এস এম আহসান হাবীব, অধ্যাপক ডা. এ কে এম আনোয়ার হোসেন (মুকুল), অধ্যাপক ডা. ফরিদুল আলম ও অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিক। কর্মশালার বৈজ্ঞানিক অংশের শুরুতে ATA 2025 Thyroid Cancer Guidelines নিয়ে আলোচনা করেন Prof. Dr. Savvas Frangos, President, WFNMB এবং President, Cyprus Society of Nuclear Medicine। এরপর 2D Basics of Thyroid Imaging with TI-RADS Score and Neck Segments  নিয়ে বলেন অধ্যাপক ডা. নাসরীন সুলতানা। Basics of Shear Wave and Strain Elastography with Intervention  উপস্থাপন করেন অধ্যাপক ডা. ফজলুল বারী। থাইরয়েড রোগের চিকিৎসায় ইন্টারভেনশনাল রেডিওলজির ভূমিকা নিয়ে Interventional Radiology in the Management of Thyroid Diseases  আলোচনা করেন অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক। Basics of Ablation, Sclerotherapy and Radiofrequency of Thyroid Nodule  বক্তব্য দেন অধ্যাপক ডা. ফজলুল বারী। Molecular Imaging in Iodine Refractory Thyroid Cancer  নিয়ে বক্তব্য দেন পাকিস্তানের ডা. শারজিল ওসমানী এবং Role of CT and PET CT in Interventional Procedures ভূমিকা তুলে ধরেন অধ্যাপক ডা. মো. আবু বকর সিদ্দিক। দুপুরে হাতে-কলমে প্রশিক্ষণ ও আলোচনা, যেখানে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শেখান ডা. ফারহানা হক ও ডা. উরনাস ইসলাম। অধ্যাপক ডা. নাসরীন সুলতানা কর্মশালার সমাপনী বক্তব্যের পর সভাপতি কর্মশালা সমাপ্ত করেন।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ