পরিবেশ কন্ঠ

গবেষক ও বিজ্ঞানীদের সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ

ঢাবি’তে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা বিষয়ক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগ  (DMES)-এর যৌথ উদ্যোগে “Strengthening Academic Collaboration for Disaster Preparedness and Resilience in Bangladesh” শীর্ষক দিনব্যাপী এক সেমিনার আজ ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের অধ্যাপক ড. মাহবুবা নাসরীনের সভাপতিত্বে সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান স্বাগত বক্তব্য দেন। ইনস্টিটিউটের প্রভাষক জাওয়াদ ইবনে ফরিদ অনুষ্ঠান সঞ্চালন করেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবও মোকাবিলা করতে হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষক ও বিজ্ঞানীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ এবং পারস্পরিক তথ্য ও অভিজ্ঞতা বিনিময় বাড়াতে হবে। জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনায় নেতৃত্ব দেওয়ার জন্য তরুণ গবেষকদের প্রস্তুত করতে হবে। একই সঙ্গে গবেষণালব্ধ তথ্য ও ফলাফল নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে হবে। বিজ্ঞানভিত্তিক গবেষণা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুর্যোগ ঝুঁকি প্রশমন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর ও টেকসই সমাধান বের করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ঢাবি’তে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা বিষয়ক সেমিনার

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ