কোরবানি ঈদের ছুটি শেষে গতকাল সোমবার খুলেছে অফিস-আদালত। এদিনও ঢাকার কর্মস্থলে ফিরতে মানিকগঞ্জের পাটুরিয়া, আরিচার ফেরি ও লঞ্চঘাট এবং টাঙ্গাইলের বিভিন্ন স্টপেজে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। এ সময় পরিবহন স্বল্পতার অজুহাতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকা ঘুরে দেখা যায়, দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের ২১ জেলার কর্মজীবী হাজার হাজার মানুষ পরিবার-পরিজন নিয়ে লঞ্চ ও ফেরিতে নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ও আরিচা ঘাটে আসছেন। ঘাটে পরিবহন স্বল্পতার কারণে কিছু বাসে যাত্রীদের কাছে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন বলে জানা গেছে। স্বাভাবিক সময়ে গাবতলীগামী সেলফি, নীলাচল, পদ্মা লাইন ও যাত্রীসেবা বাসের ভাড়া পাটুরিয়া থেকে নবীনগর পর্যন্ত ১২০ টাকা। নবীনগরের ভাড়া নেওয়া হচ্ছে জনপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা। সাভারের ভাড়া স্বাভাবিক সময়ে নেওয়া হয় ১৫০ টাকা এখন নেওয়া হচ্ছে ২৫০ টাকা। গাবতলীর ভাড়া ১৯৫ টাকা এখন নেওয়া হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা।
কর্মস্থলে ফেরা যাত্রীরা বলেন, বাস কম থাকায় এক প্রকার জিম্মি করে ভাড়া নিচ্ছেন বাস শ্রমিক ও মালিকরা। কেউ অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে প্রতিবাদ করলে লাঞ্চিত হতে হচ্ছে বাস শ্রমিকদের হাতে। আরিচা ঘাটে বাসের জন্য অপেক্ষায় থাকা পাবনার কাজীরহাট এলাকার বাবলী আক্তার, জরিনা আক্তার, আমেলা বেগম, ছনিয়া আক্তার ও আব্দুল রহিম শেখ বলেন, আরিচা ঘাটে সকাল সাড়ে ১১টার দিকে আসেন তারা। কিন্তু পরিবহন স্বল্পতার কারণে দুপুর ২টা পর্যন্ত ঘাটে অপেক্ষায় থেকেও বাসে উঠতে পারেননি। এ রকম শত শত যাত্রীরা আরিচা ও পাটুরিয়া ঘাটে বাসের জন্য অপেক্ষায় রয়েছেন। সেলফি বাসের চালক আমজাদ হোসেন বলেন, সেলফি বাসের ঘাট সুপারভাইজার সুলতান আহম্মেদসহ ১০-১২ জনকে প্রতি বাস থেকে ৩০০ টাকা করে চাঁদা দিতে হচ্ছে। এ কারণে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিতে হচ্ছে। এ ছাড়া, ঢাকা থেকে খালি গাড়ি নিয়ে ফিরতে হয়। সেলফি বাসের ঘাট সুপারভাইজার সুলতান আহম্মেদ ‘জিপি’র টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ঘাটের স্টাফদের বেতনের জন্য জিপির টাকা নেওয়া হচ্ছে।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস ছালাম বলেন, এ নৌ রুটে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নীলাচল ও সেলফি দুই বাস চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কেও বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। গতকাল সকালে যমুনা সেতু পূর্ব গোলচত্বর, এলেঙ্গা, শহর বাইপাস রাবনা, নগরজালফৈসহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, রাজধানীমুখী যাত্রীদের ব্যাপক চাপ। যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট বা যানবাহনের ধীরগতি দেখা যায়নি। ঢাকায় যাওয়ার জন্য প্রায় এক ঘণ্টা ধরে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে পরিবার নিয়ে অপেক্ষা করছেন সোহেলী আক্তার। বাসের টিকিট পাচ্ছেন না। এ ছাড়া ৪০০ টাকার ভাড়া ৫০০ টাকা চাওয়া হচ্ছে। এ ঘটনায় গতকাল টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে সোনিয়া ও সকাল-সন্ধ্যা বাস কাউন্টারে জরিমানা করা হয়।
এলেঙ্গা থেকে মহাখালী ও গাবতলীর ভাড়া নেওয়া হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। সাধারণত ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকা। গাজীপুর পর্যন্ত নেওয়া হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা। দরদাম করে সামান্য কম-বেশিতে যাত্রী উঠিয়ে নেওয়া হচ্ছে।
টাঙ্গাইল বেবিস্ট্যান্ড সিএনজি সমিতির আহ্বায়ক হদিউজ্জামান সোহেল বলেন, সারাবছর সাধারণ মানুষ স্বাভাবিক ভাড়ার চেয়ে কম টাকা দিয়েই যাতায়াত করে। ঈদের আগে ও পড়ে চালকরা সাধারণত ১০ থেকে ২০ টাকা বেশি নিয়ে থাকে। অতিরিক্ত ভাড়া না নেওয়া জন্য আমাদের কঠোর নির্দেশনা আছে। টাঙ্গাইল বাস মিনিবাস মালিক সমিতির নেতা সফিকুর রহমান সফিক বলেন, ঈদের পরে বাস ঢাকা গিয়ে যাত্রী নামিয়ে দিয়ে খালি ফেরত আসতে হয়। এ ছাড়াও তেলের দাম বৃদ্ধি পেলেও আমরা ভাড়া বৃদ্ধি করিনি। এ কারণে কর্তৃপক্ষের সিদ্ধান্তে আগামী ৬ জুন পর্যন্ত ১০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, রোববার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৩৯২টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ২ কোটি ১ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা।
বিষয় : যানজট

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন