পরিবেশ কন্ঠ

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সোনারগাঁ বিএনপি নেতাকে শোকজ

প্রকাশ : ০১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সোনারগাঁ বিএনপি নেতাকে শোকজ
ছবি: পরিবেশ কন্ঠ

উপজেলা প্রতিনিধি,সোনারগাঁ(নারায়ণগঞ্জ):

প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি মো. রফিকুল ইসলাম বিডিআরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

রবিবার (৩১ মে) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি সোমবার (১ জুন) গণমাধ্যমে প্রদান করা হয়।

জানা গেছে, গত ৩০ মে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে রফিকুল ইসলাম বিডিআর বলেন, আমাদের প্রধানমন্ত্রীর অল্প বয়স, বুদ্ধি পাঁকা হয়নি এখনো। ওনার একজন উপদেষ্টা দরকার।

তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। দায়িত্বশীল রাজনৈতিক পদে থেকে এমন মন্তব্যকে অনেকেই রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও কুরুচিপূর্ণ বলে অভিহিত করেন। পরবর্তীতে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রচারিত হয়।

ঘটনার পর সাংগঠনিকভাবে বিষয়টি আমলে নেয় নারায়ণগঞ্জ জেলা বিএনপি। দলীয় আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থি আচরণের অভিযোগে গত ৩১ মে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রফিকুল ইসলাম বিডিআরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে রফিকুল ইসলাম বিডিআরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভড করেননি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সম্প্রতি প্রকাশ্যে দেওয়া রফিকুল ইসলাম বিডিআরের বক্তব্য দলীয় আদর্শ, নীতি ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জেলা বিএনপির নিকট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরি-কন্ঠ/মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সোনারগাঁ বিএনপি নেতাকে শোকজ

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ