বালুর চর যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ; মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান স্থানীয় বিশিষ্টজনদের।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুর চরের সবুজ মাঠ আজ সেজেছিল এক ভিন্ন সাজে। তরুণ সমাজকে মাদকের মরণব্যাধি থেকে দূরে রাখতে এবং সুস্থ ও সুন্দর জীবনচর্চায় উদ্বুদ্ধ করার লক্ষে ‘মাদককে না বলুন’—এই দৃঢ় অঙ্গীকার সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোজ্ঞ প্রীতি ফুটবল ম্যাচ। বালুর চর যুবসমাজের এই মহতী উদ্যোগ স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের সঞ্চার করেছে।
উক্ত ক্রীড়া আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন গজারিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব আহসান উল্লাহ। খেলা শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাদক একটি সমাজ ও জাতিকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। আমাদের সন্তানদের এই ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে মাঠের খেলার বিকল্প নেই। বালুর চরের যুবসমাজ যে উদ্যোগ আজ নিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। খেলাধুলাই পারে যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে বাঁচাতে।’
অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান। তিনি তার উদ্বোধনী বক্তব্যে খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে এমন সামাজিক সচেতনতামূলক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। বালুর চর যুবসমাজের এই উদ্যোগকে তিনি একটি আদর্শিক আন্দোলন হিসেবে অভিহিত করেন।
গজারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুর রশিদ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব ফিরোজ আলম মোল্লা এবং গজারিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মুক্তার হোসেন ভূইয়া। বক্তারা ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং তরুণদের সৃজনশীল কাজে নিয়োজিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মাঠে খেলোয়াড়দের নৈপুণ্য দেখতে ভিড় জমিয়েছিলেন শত শত ক্রীড়ামোদী মানুষ। অতিথিদের তালিকায় আরও ছিলেন দেলোয়ার হোসেন সিকদার, রাসেল মেম্বার, মামুন মেম্বার, পিন্টু প্রধান, রব ঠাকুর, রায়হান শেখ, খোকন কাজী এবং সাঈদ উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি সফল করতে নেপথ্যে থেকে দিনরাত পরিশ্রম করেছেন আয়োজক কমিটির আলী নূর ও মোফাজ্জল।
বালুর চর যুবসমাজ মনে করে, কেবল ফুটবল ম্যাচ নয়, এটি ছিল মাদকের বিরুদ্ধে একটি সামাজিক প্রতিবাদ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ, যাতে আগামী প্রজন্ম একটি মাদকমুক্ত ও সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারে।
পরি-কন্ঠ/মুয়াজ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন