পরিবেশ কন্ঠ

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় বাংলাদেশ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় বাংলাদেশ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দাঁড়িয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশের জোরালো অবস্থানের পুনরাবৃত্তি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অনুষ্ঠিত এই বিশ্বমঞ্চে তিনি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার এবং তাদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর মতে, গণতন্ত্রকামী প্রতিটি মানুষের জন্যই স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের বর্তমান দুর্দশা অত্যন্ত উদ্বেগজনক।

বৈশ্বিক অস্থিরতা ও চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে সরকারপ্রধান বলেন, মানবসৃষ্ট এই সংঘাত বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার অচলবস্থা এবং আকাশচুম্বী মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রা সংকটাপন্ন করে তুলছে। তিনি যেকোনো আন্তর্জাতিক বিবাদের সমাধানে শক্তির প্রদর্শনী পরিহার করে সংলাপ, কূটনীতি ও পারস্পরিক সহমর্মিতাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানান।

বিশ্বশান্তি ও মানবিক সমাজ বিনির্মাণে অস্ত্র প্রতিযোগিতা বন্ধের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। উন্নয়ন খাতের বাজেট সামরিক খাতে সরিয়ে নেওয়ার প্রবণতাকে শান্তি ও অগ্রগতির পথে বড় বাধা হিসেবে উল্লেখ করে তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের প্রতি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘকে একটি ভারসাম্যপূর্ণ ও মানবিক পৃথিবী গড়ার প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে দেখার প্রত্যাশা জানান তিনি।

পরি-কন্ঠ/মুয়াজ

বিষয় : বাংলাদেশ তারেক রহমান জাতিসংঘ ফিলিস্তিন ফিলিস্তিন সংকট

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দাঁড়িয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশের জোরালো অবস্থানের পুনরাবৃত্তি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অনুষ্ঠিত এই বিশ্বমঞ্চে তিনি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার এবং তাদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর মতে, গণতন্ত্রকামী প্রতিটি মানুষের জন্যই স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের বর্তমান দুর্দশা অত্যন্ত উদ্বেগজনক।

বৈশ্বিক অস্থিরতা ও চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে সরকারপ্রধান বলেন, মানবসৃষ্ট এই সংঘাত বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার অচলবস্থা এবং আকাশচুম্বী মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রা সংকটাপন্ন করে তুলছে। তিনি যেকোনো আন্তর্জাতিক বিবাদের সমাধানে শক্তির প্রদর্শনী পরিহার করে সংলাপ, কূটনীতি ও পারস্পরিক সহমর্মিতাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানান।

বিশ্বশান্তি ও মানবিক সমাজ বিনির্মাণে অস্ত্র প্রতিযোগিতা বন্ধের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। উন্নয়ন খাতের বাজেট সামরিক খাতে সরিয়ে নেওয়ার প্রবণতাকে শান্তি ও অগ্রগতির পথে বড় বাধা হিসেবে উল্লেখ করে তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের প্রতি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘকে একটি ভারসাম্যপূর্ণ ও মানবিক পৃথিবী গড়ার প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে দেখার প্রত্যাশা জানান তিনি।

পরি-কন্ঠ/মুয়াজ

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ