পরিবেশ কন্ঠ

সোনারগাঁওয়ে শব্দদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁওয়ে শব্দদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান
পরিবেশ কন্ঠ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ শব্দদূষণ নিয়ন্ত্রণে এক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার (৩০ আগস্ট) উপজেলার ব্যস্ততম বিভিন্ন পয়েন্টে এই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সাধারণ মানুষের প্রশান্তি বজায় রাখতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী ও উচ্চশব্দ সৃষ্টিকারী ৬টি যানবাহনের চালক ও মালিককে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাঁচপুর রাজস্ব সার্কেলের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকারের যৌথ নেতৃত্বে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়। মূলত যানবাহনের যত্রতত্র হর্ন বাজানোর প্রবণতা রোধ এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতেই এ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানের সময় আইন অমান্যকারী যানবাহনগুলো থেকে ৬টি উচ্চশব্দ সম্পন্ন হর্ন জব্দ করা হয়।

অভিযান চলাকালীন পুলিশ প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল সোনারগাঁওয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নেয়। এসময় তারা বিভিন্ন যানবাহনের হর্ন পরীক্ষা করেন এবং অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ উৎপন্ন করা যানবাহনগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে সার্বিক সহযোগিতা করেন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত শব্দদূষণ কেবল মানুষের শ্রবণশক্তিই নষ্ট করে না, বরং এটি উচ্চ রক্তচাপ, অনিদ্রা এবং শিশুদের মানসিক বিকাশেও চরম অন্তরায় হয়ে দাঁড়ায়। সোনারগাঁওয়ে পরিচালিত এই অভিযান সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করেছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত করার দাবি তুলেছেন।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এই কার্যক্রম কেবল যানবাহনেই সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনগুলোতে পরিবেশ দূষণকারী বিভিন্ন কল-কারখানা ও নিয়মবহির্ভূত প্রকল্পের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোনারগাঁওকে একটি বাসযোগ্য ও শান্তিময় এলাকা হিসেবে গড়ে তুলতে নিয়মিতভাবে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

পরি-কন্ঠ/মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

সোনারগাঁওয়ে শব্দদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ