বহুল প্রতীক্ষিত কিং সিনেমায় আইটেম গানে একসঙ্গে দেখা মিলতে পারে বলিউডের জনপ্রিয় এই দুই তারকার।
দীর্ঘ ১৫ বছরের দীর্ঘ বিরতি পেরিয়ে আবারও রুপালি পর্দায় একসঙ্গে ফিরতে চলেছেন বলিউডের কিং খান শাহরুখ এবং তারকা অভিনেত্রী কারিনা কাপুর খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দের আসন্ন উচ্চাভিলাষী সিনেমা ‘কিং’-এ বিশেষ উপস্থিতিতে তাঁদের দেখা পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। গুঞ্জন রয়েছে, ছবিটির একটি বিশেষ আইটেম গানে একসঙ্গে পারফর্ম করতে পারেন তাঁরা, যা নিয়ে ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, শাহরুখ ও কারিনার এই অন-স্ক্রিন পুনর্মিলন নিয়ে নির্মাতারা বেশ পরিকল্পনা করছেন। ইতিমধ্যে অভিনেত্রীর টিমের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিং হওয়ার কথা রয়েছে, যেখানে আন্তর্জাতিক পপ তারকা এড শিরানকেও অতিথি শিল্পী হিসেবে দেখা যেতে পারে বলে গুঞ্জন ডালপালা মেলছে। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
‘কিং’ সিনেমার ‘ড্যাডি কুল’ শিরোনামের গানটিকে সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে সাজাতে চাইছেন নির্মাতারা। এর আগে ‘কভি খুশি কভি গম’ কিংবা ‘ডন’-এর মতো ব্লকবাস্টার সিনেমায় তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। নতুন সিনেমাটিতে শাহরুখ ও কারিনা ছাড়াও সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর এবং জ্যাকি শ্রফের মতো একঝাঁক তারকার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে, যা ছবিটিকে ঘিরে প্রত্যাশার পারদ আরও উঁচুতে নিয়ে গেছে।
সিনেমাটির শুটিং ও কারিগরি দিক নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন পুরো ইউনিট। গানটির চূড়ান্ত পরিকল্পনা এবং এতে কারা চূড়ান্তভাবে যুক্ত হচ্ছেন, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। দর্শক ও অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই তারকা জুটির ফের ফেরার খবরটির সত্যতা পাওয়ার জন্য। সব মিলিয়ে ‘কিং’ সিনেমাটি যে চলতি সময়ের বলিউডের অন্যতম আলোচিত প্রকল্প হয়ে উঠেছে, তাতে কোনো সন্দেহ নেই।
পরি-কন্ঠ/মুয়াজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন