দেশের ঐতিহ্যবাহী লোককারুশিল্পকে আরও সহজে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে এবং বিক্রয় ও সেবা ব্যবস্থাকে আধুনিক করতে সোনারগাঁও জাদুঘরের ‘লোকজ কারুপণ্য শপ’-এ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে পয়েন্ট অব সেলস (POS) রিটেল সফটওয়্যার ও ডিজিটাল বিক্রয় সেবা।
এই কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক কাজী মাহবুবুল আলম।
‘লোকজ কারুপণ্য শপ’-এর মূল লক্ষ্য তৃণমূলের প্রকৃত কারুশিল্পীদের ন্যায্য মূল্য নিশ্চিত করা। মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে সরাসরি শিল্পীদের কাছ থেকে সংগ্রহ করা জামদানি, নকশিকাঁথা, মৃৎশিল্প, কাঠ খোদাইসহ বিভিন্ন ঐতিহ্যবাহী কারুপণ্য এখন সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
ক্রেতাদের নিরাপদ ও সহজ কেনাকাটার সুবিধায় শপটিতে যুক্ত হয়েছে POS মেশিনের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট কার্ডে পেমেন্ট, Bangla QR এবং বিকাশসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS)।
এছাড়া খুব শিগগিরই ‘লোকজ’ ব্র্যান্ডের নিজস্ব ই-কমার্স ওয়েবসাইট চালু হবে। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে কারুপণ্য অর্ডার করা যাবে।
সংশ্লিষ্টরা জানান, এই ডিজিটাল উদ্যোগ একদিকে যেমন তৃণমূলের কারুশিল্পীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে, অন্যদিকে দেশের সৃজনশীল অর্থনীতি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরি-কন্ঠ/মুয়াজ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন