পরিবেশ কন্ঠ

নারায়ণগঞ্জের মদনপুরে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত, বিশুদ্ধ পানি ও তিব্র খাদ্য সংকট

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জের মদনপুরে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত, বিশুদ্ধ পানি ও তিব্র খাদ্য সংকট
ছবি: পরিবেশ কন্ঠ

নারায়ণগঞ্জ জেলার মদনপুর থানার অধীন ৬নং ওয়ার্ডের পশ্চিমপাড়া লাউসার গ্রামে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতিতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। একই সঙ্গে বিশুদ্ধ খাবার পানির সংকট, খাদ্য সরবরাহে ব্যাঘাত এবং নিত্যপ্রয়োজনীয় সেবার অভাবে মানবিক সংকট দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে।

স্থানীয়দের অভিযোগ, গ্রামের অধিকাংশ সড়ক পানির নিচে তলিয়ে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও দিনমজুররা কর্মস্থলে যেতে পারছেন না। অনেক পরিবার ঘরবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। জলাবদ্ধতার কারণে স্যানিটেশন ব্যবস্থাও ভেঙে পড়েছে, ফলে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা শাহিন সিকদার বলেন, জলাবদ্ধতার কারণে মানুষের চলাচল এবং জীবন-জীবিকা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। অনেক পরিবার বিশুদ্ধ পানির অভাবে কষ্টে দিন কাটাচ্ছে। দ্রুত পানি নিষ্কাশন ও ত্রাণ সহায়তা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা চালু করে জলাবদ্ধতা নিরসন, পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে দ্রুত ত্রাণ সহায়তা এবং দীর্ঘমেয়াদি বন্যা প্রতিরোধ পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও সমন্বিত পদক্ষেপই পারে পশ্চিমপাড়া লাউসার গ্রামসহ আশপাশের এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করতে এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জের মদনপুরে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত, বিশুদ্ধ পানি ও তিব্র খাদ্য সংকট

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলার মদনপুর থানার অধীন ৬নং ওয়ার্ডের পশ্চিমপাড়া লাউসার গ্রামে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতিতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। একই সঙ্গে বিশুদ্ধ খাবার পানির সংকট, খাদ্য সরবরাহে ব্যাঘাত এবং নিত্যপ্রয়োজনীয় সেবার অভাবে মানবিক সংকট দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে।

স্থানীয়দের অভিযোগ, গ্রামের অধিকাংশ সড়ক পানির নিচে তলিয়ে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও দিনমজুররা কর্মস্থলে যেতে পারছেন না। অনেক পরিবার ঘরবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। জলাবদ্ধতার কারণে স্যানিটেশন ব্যবস্থাও ভেঙে পড়েছে, ফলে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা শাহিন সিকদার বলেন, জলাবদ্ধতার কারণে মানুষের চলাচল এবং জীবন-জীবিকা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। অনেক পরিবার বিশুদ্ধ পানির অভাবে কষ্টে দিন কাটাচ্ছে। দ্রুত পানি নিষ্কাশন ও ত্রাণ সহায়তা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা চালু করে জলাবদ্ধতা নিরসন, পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে দ্রুত ত্রাণ সহায়তা এবং দীর্ঘমেয়াদি বন্যা প্রতিরোধ পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও সমন্বিত পদক্ষেপই পারে পশ্চিমপাড়া লাউসার গ্রামসহ আশপাশের এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করতে এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ