পরিবেশ কন্ঠ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়িচাপায় যুবকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগতির যানবাহনের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আফিয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ১৮ বছর বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আফিয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় দ্রুতগতির একটি যানবাহন তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম বলেন, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘাতক যানবাহনটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে যানবাহনের চাপ বেশি থাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে কার্যকর নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়িচাপায় যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগতির যানবাহনের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আফিয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ১৮ বছর বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আফিয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় দ্রুতগতির একটি যানবাহন তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম বলেন, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘাতক যানবাহনটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে যানবাহনের চাপ বেশি থাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে কার্যকর নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ