দেশজুড়ে এক লক্ষ চারা রোপণের লক্ষ্যমাত্রায় রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পদ্মাপাড় জুড়ে চলবে এই সবুজায়ন উৎসব
ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন এবং জীবনঘাতী বজ্রপাত থেকে প্রকৃতি ও জনজীবন রক্ষায় রাজশাহীতে শুরু হয়েছে এক মহতী উদ্যোগ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সুরক্ষার অঙ্গীকার নিয়ে মহানগরীর বিভিন্ন স্থানে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) চত্বরে একটি চারা রোপণের মাধ্যমে এই বিশেষ অভিযানের সূচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু, এমপি। পরিবেশবাদী সংগঠন ‘প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম’ (এনবিসিএফ) এবং ‘সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট’ (সিজিইডি)-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচিটি পালিত হচ্ছে।
উল্লেখ্য যে, সারা বাংলাদেশে মোট এক লক্ষ তালগাছের চারা রোপণের যে বিশাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, রাজশাহীর এই কার্যক্রম তারই একটি অবিচ্ছেদ্য অংশ। কর্মসূচির আওতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নগরীর গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানসহ পদ্মার পাড় সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় এই চারাগুলো রোপণ করা হবে। পরিবেশবিদদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। উঁচু গাছ হিসেবে তালগাছ প্রাকৃতিক বজ্রনিরোধক হিসেবে কাজ করে এবং মাটির ক্ষয়রোধ ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। সেই লক্ষ্যেই এই দীর্ঘমেয়াদী সবুজায়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেন, পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিশেষ করে তালগাছ আমাদের ঐতিহ্য এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এক শক্তিশালী ঢাল। এই কর্মসূচিটি কেবল চারা রোপণের মধ্যেই সীমাবদ্ধ না রেখে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে তিনি উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তালগাছের চারা তুলে দেন এবং শিক্ষার্থীদের এই সবুজ বিপ্লবে শামিল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, রামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মোঃ ফয়সাল আলম, আইএইচটি অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মহম্মদ ওয়াসি পারভেজ এবং সিজিইডি-এর নির্বাহী পরিচালক ড. মো: আব্দুল ওয়াহাব। এছাড়া প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বিকে দাম ও রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: আমীরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্মসূচির প্রধান সমন্বয়কারী ও এনবিসিএফ-এর প্রতিষ্ঠাতা প্রকৌ. জুনায়েদ আহমেদ। প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকে নেওয়া এই উদ্যোগটি রাজশাহীর পরিবেশগত সুরক্ষা নিশ্চিতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
পরি-কন্ঠ/মুয়াজ

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন