ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেপ বল বিপিএলে

ধারাভাষ্যকার হিসেবে সুযোগ পেলেন সোনারগাঁয়ের সন্তান মিলন

ছবি: পরিবেশ কন্ঠ
সোনারগাঁয়ের সন্তান মিলনকে টেপ বল বিপিএলে ধারাভাষ্যকারের সুযোগ, স্বপ্নের নতুন অধ্যায়, গর্ব ও কৃতজ্ঞতা প্রকাশে উচ্ছ্বাসে ভরপুর, পরিবার ও বন্ধুদের শুভেচ্ছা সফলতা কামনা

স্বপ্নপূরণের পথে নতুন এক অধ্যায়ে পা রাখলেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সন্তান মিলন। দেশের অন্যতম বৃহৎ টেপ বল ক্রিকেট আসর ‘বাংলাদেশ টেপ বল বিপিএল’-এ ধারাভাষ্যকার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।

সম্প্রতি টুর্নামেন্টটির ধারাভাষ্যকার হিসেবে তাঁর নামে অ্যাকসেস কার্ড প্রকাশ করা হয়েছে। এ সুযোগ পেয়ে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিলন।

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘একটি স্বপ্নের পথে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশ টেপ বল বিপিএলের মতো বড় একটি ক্রিকেট আসরে ধারাভাষ্য দেওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার সব শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া প্রত্যাশা করছি।’

মিলনের এ অর্জনে আনন্দিত তাঁর পরিবার, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা। সোনারগাঁয়ের সন্তান হিসেবে জাতীয় পর্যায়ের একটি ক্রিকেট আসরে ধারাভাষ্য দেওয়ার সুযোগ পাওয়াকে এলাকার জন্যও গর্বের বিষয় হিসেবে দেখছেন অনেকে।

নতুন এই পথচলায় সফলতা অর্জন করে নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখবেন—এমন প্রত্যাশা তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের।

সোনারগাঁয়ের সন্তান, সোনারগাঁয়ের গর্ব—মিলনের জন্য রইল শুভকামনা।

বিষয় : টেপ বল বিপিএল ধারাভাষ্য মিলন খেলাধুলা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পরিবেশ কন্ঠ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ধারাভাষ্যকার হিসেবে সুযোগ পেলেন সোনারগাঁয়ের সন্তান মিলন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image
সোনারগাঁয়ের সন্তান মিলনকে টেপ বল বিপিএলে ধারাভাষ্যকারের সুযোগ, স্বপ্নের নতুন অধ্যায়, গর্ব ও কৃতজ্ঞতা প্রকাশে উচ্ছ্বাসে ভরপুর, পরিবার ও বন্ধুদের শুভেচ্ছা সফলতা কামনা

স্বপ্নপূরণের পথে নতুন এক অধ্যায়ে পা রাখলেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সন্তান মিলন। দেশের অন্যতম বৃহৎ টেপ বল ক্রিকেট আসর ‘বাংলাদেশ টেপ বল বিপিএল’-এ ধারাভাষ্যকার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।

সম্প্রতি টুর্নামেন্টটির ধারাভাষ্যকার হিসেবে তাঁর নামে অ্যাকসেস কার্ড প্রকাশ করা হয়েছে। এ সুযোগ পেয়ে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিলন।

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘একটি স্বপ্নের পথে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশ টেপ বল বিপিএলের মতো বড় একটি ক্রিকেট আসরে ধারাভাষ্য দেওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার সব শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া প্রত্যাশা করছি।’

মিলনের এ অর্জনে আনন্দিত তাঁর পরিবার, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা। সোনারগাঁয়ের সন্তান হিসেবে জাতীয় পর্যায়ের একটি ক্রিকেট আসরে ধারাভাষ্য দেওয়ার সুযোগ পাওয়াকে এলাকার জন্যও গর্বের বিষয় হিসেবে দেখছেন অনেকে।

নতুন এই পথচলায় সফলতা অর্জন করে নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখবেন—এমন প্রত্যাশা তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের।

সোনারগাঁয়ের সন্তান, সোনারগাঁয়ের গর্ব—মিলনের জন্য রইল শুভকামনা।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ

0:00 0:00
1.0x