পরিবেশ কণ্ঠ

“শব্দ কমাই, শান্তি বাড়াই”—জনসচেতনতা তৈরিতে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগ

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে নারায়ণগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

ছবি: পরিবেশ কন্ঠ

আধুনিক নগর জীবনে শব্দদূষণ যেন এক নীরব আতঙ্ক। সেই অদৃশ্য ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আয়োজন করা হয় এক মানবিক ও তাৎপর্যপূর্ণ র‌্যালী এবং আলোচনা সভা।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই অংশগ্রহণকারীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে “শব্দ কমান, সুস্থ থাকুন”—এমন বার্তায় প্ল্যাকার্ড ও স্লোগানে ভরে ওঠে চারপাশ।

র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মো: রায়হান কবির। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শব্দদূষণ আমাদের দৈনন্দিন জীবনের সাথে এমনভাবে মিশে গেছে যে আমরা অনেক সময় এর ক্ষতিকর প্রভাব উপলব্ধিই করতে পারি না। অথচ এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।”

বিশেষ অতিথি সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান বলেন, অতিরিক্ত শব্দ মানুষের শ্রবণশক্তি নষ্ট করার পাশাপাশি হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও মানসিক চাপ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্ম বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়বে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জনাব এ এইচ এম রাসেদ। তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগই নয়, বরং মানুষের মানসিকতার পরিবর্তন জরুরি। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হলে একটি শান্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

আলোচনা সভায় সহকারী পরিচালক জনাব মো: মোবারক হোসেন একটি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শব্দদূষণের বর্তমান চিত্র, এর ভয়াবহতা এবং প্রতিরোধের উপায় তুলে ধরেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক জনাব মো: রাসেল মাহমুদ।

এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে শ্রমিক ও পরিবহন চালকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তাদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে এবং সচেতনতার বার্তাকে করে তোলে আরও বাস্তব ও কার্যকর।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে। একটি শব্দদূষণমুক্ত, সুস্থ ও বাসযোগ্য সমাজ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে সবচেয়ে বড় শক্তি।

পরি-কন্ঠ/মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে নারায়ণগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ