পরিবেশ কণ্ঠ

ডাচ্ বাংলা প্যাক লিমিটেড-এর বিরুদ্ধে অভিযোগ; একাধিক বৈঠকেও মেলেনি সমাধান

ন্যায্য পাওনা থেকে বঞ্চিত সাবেক কর্মী, আইনি লড়াইয়ের ঘোষণা

সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় ডাচ্ বাংলা প্যাক লিমিটেড-এর বিরুদ্ধে দীর্ঘদিন চাকরি শেষে ন্যায্য পাওনা না দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী একজন সাবেক কর্মী জানান, তিনি প্রতিষ্ঠানটিতে কিউসি সুপারভাইজার হিসেবে ১৪ ফেব্রুয়ারি ২০১২ থেকে ১৯ আগস্ট ২০২৫ পর্যন্ত কর্মরত ছিলেন।

তার অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানের নিয়ম মেনে তিনি তিন মাস পূর্বেই পদত্যাগপত্র জমা দেন। কিন্তু চাকরি শেষ হওয়ার পরও তার প্রাপ্য সকল পাওনা এখনো পরিশোধ করা হয়নি।

এ বিষয়ে তিনি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১২৪ (ক) অনুযায়ী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর মুন্সিগঞ্জ কার্যালয় থেকে নোটিশ জারি হলে মীমাংসার লক্ষ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে ওই বৈঠকগুলোতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বারবার সময়ক্ষেপণের অভিযোগ ওঠে। প্রথম বৈঠকে লিখিতভাবে সময় চাওয়া, দ্বিতীয় বৈঠকে প্রতিনিধি পাঠিয়ে পুনরায় সময় নেওয়া এবং তৃতীয় বৈঠকে কোনো প্রতিনিধি উপস্থিত না হওয়ায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগী।

তিনি দাবি করেন, এটি কেবল ব্যক্তিগত সমস্যা নয়; ডাচ্ বাংলা প্যাক লিমিটেড-এর আরও অনেক কর্মচারী একইভাবে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন।

ভুক্তভোগী স্পষ্টভাবে জানান, তার প্রাপ্য পাওনা আদায় না হওয়া পর্যন্ত তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পর-কন্ঠ/মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ন্যায্য পাওনা থেকে বঞ্চিত সাবেক কর্মী, আইনি লড়াইয়ের ঘোষণা

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

মুন্সিগঞ্জের গজারিয়ায় ডাচ্ বাংলা প্যাক লিমিটেড-এর বিরুদ্ধে দীর্ঘদিন চাকরি শেষে ন্যায্য পাওনা না দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী একজন সাবেক কর্মী জানান, তিনি প্রতিষ্ঠানটিতে কিউসি সুপারভাইজার হিসেবে ১৪ ফেব্রুয়ারি ২০১২ থেকে ১৯ আগস্ট ২০২৫ পর্যন্ত কর্মরত ছিলেন।

তার অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানের নিয়ম মেনে তিনি তিন মাস পূর্বেই পদত্যাগপত্র জমা দেন। কিন্তু চাকরি শেষ হওয়ার পরও তার প্রাপ্য সকল পাওনা এখনো পরিশোধ করা হয়নি।

এ বিষয়ে তিনি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১২৪ (ক) অনুযায়ী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর মুন্সিগঞ্জ কার্যালয় থেকে নোটিশ জারি হলে মীমাংসার লক্ষ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে ওই বৈঠকগুলোতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বারবার সময়ক্ষেপণের অভিযোগ ওঠে। প্রথম বৈঠকে লিখিতভাবে সময় চাওয়া, দ্বিতীয় বৈঠকে প্রতিনিধি পাঠিয়ে পুনরায় সময় নেওয়া এবং তৃতীয় বৈঠকে কোনো প্রতিনিধি উপস্থিত না হওয়ায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগী।

তিনি দাবি করেন, এটি কেবল ব্যক্তিগত সমস্যা নয়; ডাচ্ বাংলা প্যাক লিমিটেড-এর আরও অনেক কর্মচারী একইভাবে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন।

ভুক্তভোগী স্পষ্টভাবে জানান, তার প্রাপ্য পাওনা আদায় না হওয়া পর্যন্ত তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পর-কন্ঠ/মুয়াজ

পরিবেশ কণ্ঠ

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ