দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আসন্ন বাজেটে নির্বাচন সংক্রান্ত বরাদ্দ চূড়ান্ত হওয়ার পর জুলাই-আগস্ট নাগাদ কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, রাজধানীর লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ওয়াসা নিয়মিত কাজ করছে। ইতোমধ্যে হাতিরঝিল লেক পরিষ্কারের কার্যক্রম শুরু হয়েছে। তবে লেকে সংযুক্ত সুয়ারেজ লাইনের কারণে পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। এসব লাইন দাশেরকান্দি শোধনাগারে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, জলদূষণ কমাতে আবাসিক সোসাইটিগুলোকে আগামী ছয় মাসের মধ্যে স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
মীর শাহে আলম আরও বলেন, ঈদের পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো ধরনের প্রটোকল ছাড়াই নিজে গাড়ি চালিয়ে প্রায় চার ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। এ সময় তিনি কাজের গাফিলতি পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বিভিন্ন কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দেয়। প্রশাসকরা নিয়মিত দায়িত্ব পালন করলেও এখন কাজের গতি বাড়তে শুরু করেছে। এ অবস্থায় দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় তিনি নগরবাসীর প্রতি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান। তিনি বলেন, ড্রেনে ফেলা বর্জ্য শেষ পর্যন্ত লেকে গিয়ে জমা হয়, ফলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ বাধাগ্রস্ত হয়। রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে নির্ধারিত ডাস্টবিন ব্যবহারের আহ্বান জানান তিনি।
বিষয় : রাজনীতি ইউপি নির্বাচন নির্বাচন

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন