মুন্সীগঞ্জের গজারিয়ায় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (১৫ এপ্রিল) গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মিলনমেলা সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগান বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক উদ্দীপনামূলক বক্তব্যে আনোয়ার আলদীন বলেন, "তোমরা কেবল আজকের শিক্ষার্থী নও, বরং আগামীর উন্নত বাংলাদেশের স্বপ্নসারথী। মনে রাখবে, মানুষের উচ্চতা তার স্বপ্নের সমান। তাই বড় হওয়ার সাহস রাখতে হবে।" তবে কেবল স্বপ্ন দেখলেই চলবে না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সততা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, বর্তমান যুগে সফল হতে হলে মেধার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা অপরিহার্য। শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে থেকে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার বেলায়েত হোসাইন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী এবং নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল ইসলাম সুমন। বক্তারা শিক্ষার্থীদের সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে দেশ গঠনে তাদের ভূমিকা রাখার পরামর্শ দেন।
মহাসচিব মুক্তার হোসেন ভূইয়ার সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে গজারিয়া পাইলট মডেল হাই স্কুল, গজারিয়া গার্লস হাই স্কুল, ইসমানিচর উচ্চ বিদ্যালয় এবং গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসার কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
পরি-কন্ঠ/মুয়াজ
বিষয় : সংবর্ধনা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন