পরিবেশ কণ্ঠ

জাঁকজমকপূর্ণ আয়োজনে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে বর্ষবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ

ছবি: পরিবেশ কন্ঠ

পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান, বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান। প্রতিষ্ঠানের সভাপতি জনাব আক্তার হোসেন-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পিরোজপুরের নীল দিগন্ত পার্কে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ উপজেলার অন্যতম একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। তিনি বলেন,শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায় এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি সবসময় এ প্রতিষ্ঠানের পাশে আছি এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

সভাপতির বক্তব্যে আক্তার হোসেন বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা সময়ের দাবি। তিনি শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সকাল ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করা হয়। পরে এক বর্ণাঢ্য বৈশাখী র‍্যালি বের করা হয়, যেখানে প্রধান অতিথি, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, লোকনৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিকাল থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে আমন্ত্রিত অতিথি শিল্পীদের পরিবেশনায় পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ, বাংলাদেশ কমার্স ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, , যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআর, প্রচার সম্পাদক সেলিম হোসেন, হারুনুর রশিদ মিঠুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন নীল দিগন্ত পার্কের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম, শিল্পপতি আব্দুল আউয়াল, বিআইডব্লিউটিএ’র সাবেক পরিচালক জয়নাল আবেদীন, শিক্ষানুরাগী মহিউদ্দিন শাহীন, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার জুলহাস উদ্দিন, আলম চান, ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক শফিউর রহমানসহ আরও অনেকে।

সার্বিক সহযোগিতা ও শুভেচ্ছা ছিলেন ক্যাপিটাল স্কুলের পরিচালক রাশেদুল ইসলাম সহ সকল পরিচালক বৃন্দ। পাশাপাশি অতিথি ও শুভানুধ্যায়ীদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা আয়োজনকে আরও বর্ণিল ও প্রাণবন্ত করে তোলে।

দিনব্যাপী এ আয়োজন সোনারগাঁবাসীর মাঝে বাংলা নববর্ষের ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দকে নতুন করে উজ্জীবিত করেছে বলে মনে করেন উপস্থিত অতিথিরা।

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জাঁকজমকপূর্ণ আয়োজনে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে বর্ষবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ