নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাতের ছোট ভাই সানজিত হাসনাতকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় সানজিত হাসনাতের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে সানজিত হাসনাতকে আটক করে। তবে তাকে কী অভিযোগে কিংবা কোন মামলার পরিপ্রেক্ষিতে আটক করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সানজিত হাসনাতকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন