নারায়ণগঞ্জের সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুস সাত্তার প্রধান। তাঁর এ নির্বাচনে ক্লাবের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর আব্দুস সাত্তার প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সহকর্মী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শুভাকাঙ্ক্ষীরা। এ সময় তাঁকে ফুল শুভেচ্ছা জানিয়ে নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করা হয়।
শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সহকর্মী সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমানুষের অধিকার ও এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে আব্দুস সাত্তার প্রধানের নতুন পথচলায় শুভকামনা জানান শুভাকাঙ্ক্ষীরা।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন