পরিবেশ কন্ঠ

শাহবাগে ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ৫ মাস পর তদন্ত

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শাহবাগে ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ৫ মাস পর তদন্ত
সাক্ষাৎ শেষে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন ডুজার সদস্যরাছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর গত ২৩ এপ্রিল হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সাড়ে পাঁচ মাস পর প্রতিবেদন জমা দিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপাচার্যের কাছে প্রতিবেদনটি জমা দেয় কমিটি।

এরপর বিকেলে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানতে চান ডুজার নেতারা। এ সময় উপাচার্য জানান, কিছুক্ষণ আগেই প্রক্টর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ডুজার সদস্যরা হামলার ঘটনার জন্য ছাত্রদলের নেতা–কর্মীদের দায়ী করেছিলেন।

সাক্ষাৎ শেষে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন ডুজার সদস্যরা। সংবাদ সম্মেলনে ডুজার সভাপতি মানজুর হোছাঈন মাহি বলেন, তদন্ত কমিটির তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও সাড়ে পাঁচ মাস পর প্রতিবেদন জমা হয়েছে। হামলার ভিডিও ফুটেজ, গণমাধ্যমের প্রতিবেদনসহ প্রয়োজনীয় প্রমাণ থাকার পরও তদন্তে এত সময় লাগার কোনো সদুত্তর প্রশাসন দিতে পারেনি।

ডুজার সাধারণ সম্পাদক লিটন ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার দ্রুত বিচার হলে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের হামলার সাহস কেউ পেত না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনের সময় শাহবাগ থানার ভেতরে ডুজার অন্তত ১০ সদস্য ছাত্রদলের হামলার শিকার হন। ঘটনার পর সহকারী প্রক্টর অধ্যাপক মাহবুব কায়সারকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

বিষয় : হামলা সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয় তদন্ত প্রতিবেদন তদন্ত কমিটি সিন্ডিকেট সাংবাদিকতা ছাত্রদল উপাচার্য শাহবাগ

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

শাহবাগে ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ৫ মাস পর তদন্ত

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর শাহবাগ থানার ভেতরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর গত ২৩ এপ্রিল হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সাড়ে পাঁচ মাস পর প্রতিবেদন জমা দিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপাচার্যের কাছে প্রতিবেদনটি জমা দেয় কমিটি।

এরপর বিকেলে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানতে চান ডুজার নেতারা। এ সময় উপাচার্য জানান, কিছুক্ষণ আগেই প্রক্টর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ডুজার সদস্যরা হামলার ঘটনার জন্য ছাত্রদলের নেতা–কর্মীদের দায়ী করেছিলেন।

সাক্ষাৎ শেষে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন ডুজার সদস্যরা। সংবাদ সম্মেলনে ডুজার সভাপতি মানজুর হোছাঈন মাহি বলেন, তদন্ত কমিটির তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও সাড়ে পাঁচ মাস পর প্রতিবেদন জমা হয়েছে। হামলার ভিডিও ফুটেজ, গণমাধ্যমের প্রতিবেদনসহ প্রয়োজনীয় প্রমাণ থাকার পরও তদন্তে এত সময় লাগার কোনো সদুত্তর প্রশাসন দিতে পারেনি।

ডুজার সাধারণ সম্পাদক লিটন ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার দ্রুত বিচার হলে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের হামলার সাহস কেউ পেত না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনের সময় শাহবাগ থানার ভেতরে ডুজার অন্তত ১০ সদস্য ছাত্রদলের হামলার শিকার হন। ঘটনার পর সহকারী প্রক্টর অধ্যাপক মাহবুব কায়সারকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ