পরিবেশ কন্ঠ

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
প্রতীকী ছবি

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যবসায়ীকে মারধর করে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর স্ত্রী শাহিনুর আক্তার।

অভিযুক্তরা হলেন,সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের তৌলতপুর গ্রামের বাবু মিয়া (২৬), দৌলতপুর গ্রামের আক্তার হোসেন (৪০) এবং বাবুরকান্দি গ্রামের শফিউল্লাহ (৫৫)। অভিযোগে তাঁদের মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবেও উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় চিকিৎসা শেষে স্বামী আমির হোসেনকে নিয়ে বাড়ি ফিরছিলেন শাহিনুর আক্তার। এ সময় সোনারগাঁ থানাধীন দৌলতপুর এলাকায় অভিযুক্তদের বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে সঙ্গে নিয়ে তাঁরা পথরোধ করেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দেশীয় অস্ত্র লাঠিসোঁটা, দা, ছুরি ও সুইচ গিয়ার দেখিয়ে আমির হোসেনের পথরোধ করেন। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করা হয়। এ ছাড়া তাঁর পায়ে গুরুতর আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় আমির হোসেনের কাছে থাকা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও আনুমানিক ২ হাজার টাকা মূল্যের একটি বাটন মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ করেন তাঁর স্ত্রী। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত আমির হোসেনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ