পরিবেশ কন্ঠ

জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান শাহিন গ্রেপ্তার

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান শাহিন গ্রেপ্তার
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটম্যান শাহিন আলমের বিলাসবহুল দোতলা বাড়ি। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের তেলিহাটি গ্রামে।

জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান শাহিন আলমকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানা-পুলিশ। চৌদ্দগ্রাম বাজারে জামায়াত নেতা ফজলুল হকের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় আজ মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

শাহিন আলম কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের তেলিহাটি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। তাঁর বাবা জয়নাল আবেদীন ছিলেন বাদাম বিক্রেতা। তিন ভাইয়ের মধ্যে শাহিন আলম মেজ। বাবার বাদাম বিক্রির টাকা দিয়ে টেনেটুনে চলত তাঁদের সংসার। পরিবারের এমন পরিস্থিতিতে ২০১৮ সালে তিনি চাকরি পান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটম্যান পদে। আর এতেই ভাগ্য খুলে যায় তাঁর। চাকরিতে যোগদানের ছয় বছরে শাহিন আলম বনে যান শত কোটি টাকার মালিক। নামে-বেনামে গড়েছেন সম্পদের পাহাড়।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় আটক করে আদালতের মাধ্যমে করা হয়েছে।

উল্লেখ্য, শাহিন আলমের দুর্নীতি ও অবৈধ সম্পদ নিয়ে আজকের পত্রিকা গত বছর একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

বিষয় : জেলার খবর গ্রেপ্তার কুমিল্লা জনস্বাস্থ্য চৌদ্দগ্রাম

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান শাহিন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান শাহিন আলমকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানা-পুলিশ। চৌদ্দগ্রাম বাজারে জামায়াত নেতা ফজলুল হকের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় আজ মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

শাহিন আলম কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের তেলিহাটি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। তাঁর বাবা জয়নাল আবেদীন ছিলেন বাদাম বিক্রেতা। তিন ভাইয়ের মধ্যে শাহিন আলম মেজ। বাবার বাদাম বিক্রির টাকা দিয়ে টেনেটুনে চলত তাঁদের সংসার। পরিবারের এমন পরিস্থিতিতে ২০১৮ সালে তিনি চাকরি পান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটম্যান পদে। আর এতেই ভাগ্য খুলে যায় তাঁর। চাকরিতে যোগদানের ছয় বছরে শাহিন আলম বনে যান শত কোটি টাকার মালিক। নামে-বেনামে গড়েছেন সম্পদের পাহাড়।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় আটক করে আদালতের মাধ্যমে করা হয়েছে।

উল্লেখ্য, শাহিন আলমের দুর্নীতি ও অবৈধ সম্পদ নিয়ে আজকের পত্রিকা গত বছর একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ