পরিবেশ কন্ঠ

IAEA imPACT Review Mission-এর NINMAS পরিদর্শন

বাংলাদেশের ক্যানসার চিকিৎসায় নিউক্লিয়ার মেডিসিনের নতুন সম্ভাবনা

বাংলাদেশের জাতীয় ক্যানসার নিয়ন্ত্রণ কার্যক্রমের বর্তমান অবস্থা  মূল্যায়ন এবং ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা নির্ধারণের লক্ষ্যে বাংলাদেশ সফররত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর imPACT Review Mission-এর প্রতিনিধি দল ১১ নভেম্বর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (NINMAS) পরিদর্শন করে। IAEA, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং International Agency for Research on Cancer (IARC)-এর যৌথ উদ্যোগে আয়োজিত imPACT Review Mission Bangladesh 2026, ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এই মিশনের মাধ্যমে বাংলাদেশের ক্যানসার প্রতিরোধ, রোগ নির্ণয়, চিকিৎসা, গবেষণা, জনবল ও প্রযুক্তিগত অবকাঠামোর বর্তমান সক্ষমতা পর্যালোচনা করা হচ্ছে। ১১ নভেম্বরের পরিদর্শন কর্মসূচিতে BMU-এর পক্ষে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং NINMAS এর পক্ষে অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান/ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পালন করেন। পরিদর্শন কর্মসূচির সময় নির্ধারিত ছিল সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত। মিশনের কাছে নিনমাস থেকে কার্যক্রমের ওপর তথ্য চিত্র উপস্থাপন করা হয়।

ক্যানসার চিকিৎসায় NINMAS-এর ভূমিকা ঃ
বাংলাদেশে নিউক্লিয়ার মেডিসিন সেবা, শিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান প্রতিষ্ঠান NINMAS। ১৯৫৮ সালে রেডিওআইসোটোপ কার্যক্রমের সূচনা এবং ১৯৮০ সালে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিকশিত হয়। বর্তমানে NINMAS-এ Scintigraphy, Nuclear Cardiology, Nuclear Nephrology, Thyroid, PET-CT, Radioablation, Cyclotron, In-vitro/RIA, Ultrasound & Colour Doppler, Oncogenomics & Molecular Laboratory এবং Research & Development-সহ মোট ১১টি বিভাগ রয়েছে। প্রতিষ্ঠানটির উপস্থাপনা অনুযায়ী, সর্বশেষ পূর্ণ বছরে NINMAS-এ প্রায় ১ লাখ ৮৬ হাজার ৭১৪টি রোগনির্ণয়মূলক সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে PET-CT, Scintigraphy, Thyroid এবং Ultrasound সেবা উল্লেখযোগ্য। 

Cyclotron ও আধুনিক রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদন ঃ

দেশের PET-CT সেবা সম্প্রসারণে NINMAS-এর Cyclotron কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২১ সালে IBA 18/9 Cyclotron চালুর পর FDG উৎপাদন ও সরবরাহের মাধ্যমে দেশের বিভিন্ন PET-CT কেন্দ্রকে সহায়তা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির উপস্থাপনায় FDG উৎপাদন ৫৩১ ব্যাচ এবং সরবরাহের পরিমাণ প্রায় ৪৭৭ Ci উল্লেখ করা হয়েছে। পাশাপাশি F-18 PSMA উৎপাদন করা হয়েছে ৩০ ব্যাচ, যার সরবরাহের পরিমাণ প্রায় ১৬.৮ Ci। এই কার্যক্রম দেশের ক্যানসার রোগ নির্ণয়ে আধুনিক Molecular Imaging-এর সুযোগ সম্প্রসারণে সহায়ক হচ্ছে।

Radioablation ও Oncogenomics: নতুন দিগন্ত ঃ
আধুনিক ইমেজিং-নির্দেশিত চিকিৎসা ও ইন্টারভেনশনের সুযোগ সম্প্রসারণে NINMAS-এ ১৫ জুলাই ২০২৫ তারিখে Radioablation Division প্রতিষ্ঠা করা হয়। এর পাশাপাশি Oncogenomics & Molecular Laboratory প্রতিষ্ঠার মাধ্যমে ক্যানসার নির্ণয়, জিনগত বিশ্লেষণ এবং Precision Medicine-ভিত্তিক গবেষণার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে Theranostics বা একই সঙ্গে নির্ভুল রোগ নির্ণয় ও লক্ষ্যভিত্তিক চিকিৎসার ক্ষেত্রে নিউক্লিয়ার মেডিসিনের ভূমিকা আরও বাড়বে। সে ক্ষেত্রে NINMAS দেশের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করার সম্ভাবনা রাখে।

শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় অবদান ঃ

নিউক্লিয়ার মেডিসিনে দক্ষ জনবল তৈরিতেও NINMAS গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রতিষ্ঠানটির উপস্থাপনা অনুযায়ী, এ পর্যন্ত DNM, MPhil ও MD মিলিয়ে মোট ২০১টি স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়েছে। বর্তমানে ৪৩ জন MD রেসিডেন্ট প্রশিক্ষণরত রয়েছেন। Dementia, Mild Cognitive Impairment, Autism, Cardiac Imaging এবং Molecular Imaging-সহ বিভিন্ন বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতায় প্রশিক্ষণ, সেমিনার ও বৈজ্ঞানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

 আধুনিকায়নে আন্তর্জাতিক সহযোগিতার প্রত্যাশাঃ
NINMAS-এর ভবিষ্যৎ উন্নয়নের জন্য আধুনিক SPECT/CT, Hot Laboratory, Ga-68 Generator, Dosimetry সুবিধা, উন্নত রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদন এবং দক্ষ Medical Physicist ও Radiopharmacist তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। IAEA-এর সহযোগিতায় Theranostics চিকিৎসা, Lu-177 PSMA-ভিত্তিক Targeted Radionuclide Therapy, আন্তর্জাতিক প্রশিক্ষণ, গবেষণা এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

বাংলাদেশের জন্য National Cancer Ecosystem গঠনের প্রস্তাব ঃ

মিশনের প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য একটি সমন্বিত National Cancer Ecosystem গঠনের কৌশলগত ধারণাও গুরুত্ব পেয়েছে। এর লক্ষ্য হলো ক্যানসার প্রতিরোধ, স্ক্রিনিং, রোগ নির্ণয়, চিকিৎসা, গবেষণা, ওষুধ ও রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদন এবং দক্ষ জনবল তৈরিকে একটি সমন্বিত কাঠামোর আওতায় নিয়ে আসা। এই পরিকল্পনায় BAEC, NINMAS, BCSIR, বিশ্ববিদ্যালয়, ক্যানসার হাসপাতাল, ওষুধশিল্প এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সক্ষমতাকে সমন্বিতভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি Precision Medicine, Molecular Diagnostics, Genomics, Biotechnology, Radiopharmaceutical Development এবং Clinical Research-এর বিকাশের মাধ্যমে দেশের চিকিৎসা ও গবেষণা সক্ষমতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরা হয়েছে।

Vision 2030: আঞ্চলিক উৎকর্ষের লক্ষ্যে NINMAS ঃ
NINMAS-এর ভবিষ্যৎ লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে আধুনিক নিউক্লিয়ার মেডিসিন, Quantitative Molecular Imaging এবং Theranostics-এর একটি আঞ্চলিক রেফারেন্স সেন্টার হিসেবে গড়ে ওঠা। এ লক্ষ্য অর্জনে আধুনিক প্রযুক্তি, গবেষণা, আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং লক্ষ্যভিত্তিক চিকিৎসার সক্ষমতা সম্প্রসারণ প্রয়োজন। IAEA imPACT Review Mission-এর মাধ্যমে বাংলাদেশের ক্যানসার চিকিৎসা ব্যবস্থার শক্তি ও সীমাবদ্ধতা চিহ্নিত করে ভবিষ্যৎ উন্নয়নের জন্য আন্তর্জাতিক পরামর্শ ও সহযোগিতার সুযোগ তৈরি হচ্ছে। ১১ নভেম্বর BMU ও NINMAS পরিদর্শন এই বৃহত্তর মূল্যায়ন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।
সংশ্লিষ্ট উদ্যোগগুলোর সফল বাস্তবায়ন হলে বাংলাদেশে আধুনিক ক্যানসার রোগ নির্ণয় ও চিকিৎসার সুযোগ সম্প্রসারণ, গবেষণার মানোন্নয়ন এবং দক্ষ জনবল তৈরিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বাংলাদেশের ক্যানসার চিকিৎসায় নিউক্লিয়ার মেডিসিনের নতুন সম্ভাবনা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ