ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ডা. মুস্তাফিজুর রহমানের উদ্যোগে মোগরাপাড়ায় ফ্রি চিকিৎসা

পরিবেশ কন্ঠ
ডা. মুস্তাফিজুর রহমানের উদ্যোগে মোগরাপাড়া ইউনিয়নে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ পায় সম্পূর্ণ স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ।

মোগরাপাড়ায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৫৩ নম্বর পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান দিগন্তের নিজস্ব উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে তিনি নিজেই রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মামুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসরাফিল মোল্লা, প্রধান শিক্ষিকা শামসুন্নাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সকাল থেকেই চিকিৎসা সেবা নিতে বিদ্যালয় প্রাঙ্গণে রোগীদের ভিড় জমতে থাকে। দিনব্যাপী ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

প্রধান অতিথি আতাউর রহমান বলেন, অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া একটি মহৎ উদ্যোগ। অর্থের অভাবে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন, এই লক্ষ্যে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান দিগন্ত বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন, এই উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী এ উদ্যোগের প্রশংসা করেন এবং একই সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

বিষয় : ডা. মুস্তাফিজুর রহমান দরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা মেডিকেল ক্যাম্প মোগরাপাড়া সামাজিক উদ্যোগ স্বাস্থ্য

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পরিবেশ কন্ঠ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ডা. মুস্তাফিজুর রহমানের উদ্যোগে মোগরাপাড়ায় ফ্রি চিকিৎসা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image
ডা. মুস্তাফিজুর রহমানের উদ্যোগে মোগরাপাড়া ইউনিয়নে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ পায় সম্পূর্ণ স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ।

মোগরাপাড়ায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৫৩ নম্বর পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান দিগন্তের নিজস্ব উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে তিনি নিজেই রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মামুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসরাফিল মোল্লা, প্রধান শিক্ষিকা শামসুন্নাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সকাল থেকেই চিকিৎসা সেবা নিতে বিদ্যালয় প্রাঙ্গণে রোগীদের ভিড় জমতে থাকে। দিনব্যাপী ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

প্রধান অতিথি আতাউর রহমান বলেন, অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া একটি মহৎ উদ্যোগ। অর্থের অভাবে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন, এই লক্ষ্যে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান দিগন্ত বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন, এই উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী এ উদ্যোগের প্রশংসা করেন এবং একই সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ

0:00 0:00
1.0x