পরিবেশ কন্ঠ

দীর্ঘ বিরতি ভেঙে কাজে ফিরছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দীর্ঘ বিরতি ভেঙে কাজে ফিরছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি
সংগৃহীত

দীর্ঘ নয় মাস অসুস্থতার ধকল সামলে সুস্থতার পথে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

দীর্ঘ নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চলতি বছরের ফেব্রুয়ারিতে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ার পর মস্তিষ্কের টিউমার শনাক্ত হয় তার। দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও পরবর্তী চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসা নিতে হয়েছিল। চিকিৎসা শেষে সুস্থতার পথে এগিয়ে চলেছেন এই অভিনেত্রী।

অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে গত শনিবার সন্ধ্যায় ফেসবুক লাইভে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। তানিয়া জানান, অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠলেও বর্তমানে তার কেমোথেরাপি চলছে। ছয় মাস মেয়াদি এই চিকিৎসা প্রক্রিয়ার চতুর্থ মাসে অবস্থান করছেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলো নির্ধারণ করা হবে। নিয়মিত চেকআপ ও চিকিৎসকের কঠোর পর্যবেক্ষণে রয়েছেন এই জনপ্রিয় তারকা।

দীর্ঘ বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরার বিষয়ে তিনি বলেন, ভক্তদের ভালোবাসা ও প্রার্থনাই আমার ঘুরে দাঁড়ানোর মূল শক্তি। তাদের অনুরোধ ও প্রত্যাশা পূরণের তাগিদ থেকেই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। এই মাস থেকেই শুটিংয়ে ফেরার প্রাথমিক পরিকল্পনা রয়েছে আমার। ইতোমধ্যে বেশ কিছু কাজের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। শারীরিক সক্ষমতা অনুযায়ী নিজেকে মানিয়ে নিয়ে আবারও দর্শকদের প্রিয় চরিত্রে ফিরতে চাই আমি।

এদিকে তানিয়ার হাতে রয়েছে রায়হান খান পরিচালিত ট্রাইব্যুনাল শিরোনামের একটি সিনেমা। এই চলচ্চিত্রে তারিক আনাম খান ও মৌসুমী হামিদসহ একঝাঁক তারকা অভিনয় করছেন। সুস্থতার হার সন্তোষজনক হওয়ায় ভক্তরা তাকে নতুন উদ্যমে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন। তানিয়া নিজেও চিকিৎসকের পরামর্শ মেনে নিজের স্বাস্থ্যের উন্নতি এবং ক্যারিয়ারের বাকি কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর। তার এই সাহসিকতা অনেকের কাছেই অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

পরি-কন্ঠ/মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

দীর্ঘ বিরতি ভেঙে কাজে ফিরছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ