ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সংবিধানে Judge, নথিতে Justice: বৈপরীত্যের সমাধান কী?

ছবি: অ্যাডভোকেট এম এ মজিদ

বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, বিচারকসহ রাষ্ট্রের প্রত্যেক সাংবিধানিক পদাধিকারীর ক্ষমতা, দায়িত্ব, মর্যাদা ও পরিচয়ের মূল ভিত্তি এই সংবিধান। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান, বিশেষ করে দেশের সর্বোচ্চ আদালত, সংবিধানের বিধান ও চেতনা অনুসরণ করবে - এটাই স্বাভাবিক এবং প্রত্যাশিত। অথচ বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়ের বিচারকদের পদবি ও সম্বোধনের ক্ষেত্রে সংবিধানের নির্ধারিত পরিভাষা এবং দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক ব্যবহারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য লক্ষ করা যায়। প্রশ্ন হচ্ছে, এই পার্থক্যের আইনগত ভিত্তি কী?

বিচারকদের পরিচয় 'বিচারক', 'বিচারপতি' নয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ ভাগের প্রথম অধ্যায়ে সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত বিধান রয়েছে।

সংবিধানের ৯৪ অনুচ্ছেদের শিরোনাম 'সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা' এর ১ উপ-অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশের জন্য একটি সুপ্রিম কোর্ট থাকবে, যা আপীল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ নিয়ে গঠিত হবে। ৯৪ অনুচ্ছেদের ২ উপ-অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি থাকবেন, যিনি 'বাংলাদেশের প্রধান বিচারপতি' (Chief Justice of Bangladesh) নামে অভিহিত হবেন এবং রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে প্রতিটি বিভাগের জন্য অন্যান্য বিচারক নিয়োগ করবেন।

এখানে লক্ষণীয়, সংবিধান প্রধান বিচারপতির জন্য বাংলায় 'প্রধান বিচারপতি' এবং ইংরেজিতে 'Chief Justice of Bangladesh' পরিভাষা ব্যবহার করেছে। কিন্তু তাঁর অধীন অন্যান্য বিচারকদের ক্ষেত্রে ব্যবহার করেছে 'বিচারক' এবং ইংরেজিতে 'Judge'।

শুধু ৯৪ অনুচ্ছেদেই নয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদে বিচারক নিয়োগ, ৯৬ অনুচ্ছেদে বিচারকদের কার্যকালের মেয়াদ, ৯৭ অনুচ্ছেদে প্রধান বিচারপতির সাময়িক দায়িত্ব পালন, ৯৮ অনুচ্ছেদে অতিরিক্ত বিচারক নিয়োগ এবং ৯৯ অনুচ্ছেদে অবসর-পরবর্তী বিধিনিষেধের ক্ষেত্রেও 'Judge' শব্দটি ব্যবহার করা হয়েছে।

এমনকি সংবিধানের ১৫২ অনুচ্ছেদের ব্যাখ্যা অংশে 'Judge'-এর সংজ্ঞাও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, 'Judge' অর্থ সুপ্রিম কোর্টের কোনো বিভাগের বিচারক। অর্থাৎ বাংলাদেশের সংবিধান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের জন্য একটি নির্দিষ্ট সাংবিধানিক পরিচয় নির্ধারণ করে দিয়েছে - বাংলায় 'বিচারক' এবং ইংরেজিতে 'Judge'।

এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন: সংবিধানে 'বিচারপতি' শব্দটি নেই - এ কথা বলার চেয়ে সঠিক বক্তব্য হলো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারকদের সাংবিধানিক পদবি হিসেবে 'বিচারক' শব্দটি ব্যবহৃত হয়েছে; তাঁদের জন্য পৃথক সাংবিধানিক পদবি হিসেবে 'বিচারপতি' নির্ধারণ করা হয়নি।

সংবিধানের বাইরে 'বিচারপতি' ও 'Justice' ব্যবহারের ভিত্তি কী?

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার, দৈনন্দিন কার্যতালিকা বা কজলিস্ট, আদালতের বিভিন্ন প্রশাসনিক প্রকাশনা এবং উভয় বিভাগের রায় ও আদেশে বিচারকদের নামের আগে 'বিচারপতি' ও 'Justice' ব্যবহৃত হতে দেখা যায়।

সুপ্রিম কোর্টের নিজস্ব প্রকাশনা "Supreme Court Online Bulletin"-এ প্রধান বিচারপতির নামের পাশাপাশি আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের নামের আগে 'Mr. Justice' ও 'Madam Justice' লেখা হয়েছে। অর্থাৎ এটি কেবল সংবাদমাধ্যম বা সাধারণ মানুষের প্রচলিত সম্বোধন নয়; সুপ্রিম কোর্টের নিজস্ব প্রকাশনাতেও এই রীতি অনুসৃত হয়ে আসছে।

বাংলাদেশের সংবিধানে যেখানে 'Judge' শব্দ ব্যবহার করা হয়েছে, সেখানে সুপ্রিম কোর্টের নিজস্ব প্রকাশনায় 'Justice' ব্যবহারের সাংবিধানিক, আইনগত অথবা প্রাতিষ্ঠানিক ভিত্তি কী?

কোনো আইন, বিধি, সরকারি প্রজ্ঞাপন, আদালতের বিধি কিংবা বৈধ প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে কি এই পরিভাষা নির্ধারিত হয়েছে? হয়ে থাকলে সেই আইন বা বিধির সুনির্দিষ্ট ধারা কী?

এ প্রশ্নের উত্তর জনগণের সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন:

কোনো শব্দ দীর্ঘদিন ব্যবহার করা হলেই তা স্বয়ংক্রিয়ভাবে সাংবিধানিক পদবি হয়ে যায় না। আবার কোনো শব্দ সংবিধানে সরাসরি উল্লেখ না থাকলেই অন্য কোনো আইনগত বা প্রাতিষ্ঠানিক ভিত্তিতে তার ব্যবহার অবৈধ হয়ে যায় - এমন সিদ্ধান্তেও পৌঁছানো যায় না। অতএব, এখানে প্রয়োজন সাংবিধানিকভাবে স্পষ্ট আইনগত ব্যাখ্যা।

প্রধান বিচারপতির সাংবিধানিক পদবি কী?

বাংলাদেশের সংবিধানের ৯৪ অনুচ্ছেদের ২ উপ-অনুচ্ছেদে প্রধান বিচারপতির পরিচয় নির্দিষ্টভাবে 'Chief Justice of Bangladesh'। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, সংবিধান তাঁকে শুধু 'Chief Justice of the Supreme Court' বলেনি; বলেছে 'Chief Justice of Bangladesh'।

বাংলায়ও তাঁর পরিচয় 'বাংলাদেশের প্রধান বিচারপতি'।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং প্রধান বিচারপতি সেই আদালতের সাংবিধানিক প্রধান। কিন্তু তাঁর সাংবিধানিক পদবির পূর্ণ ও নির্দিষ্ট পরিচয় হলো 'বাংলাদেশের প্রধান বিচারপতি'। এই পার্থক্যটিও সরকারি নথিপত্র, পরিচিতি ও প্রাতিষ্ঠানিক যোগাযোগে যথাযথভাবে প্রতিফলিত হওয়া উচিত।

বিচারকদের শপথ: সংবিধানের প্রতি আনুগত্যের অঙ্গীকার

বিষয়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বিচারকদের শপথ। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, তৃতীয় তফসিলে উল্লিখিত পদে নিযুক্ত ব্যক্তি দায়িত্ব গ্রহণের আগে নির্ধারিত পদ্ধতিতে শপথ বা ঘোষণা করবেন।তৃতীয় তফসিলের ৬ নম্বর ফরমে প্রধান বিচারপতি ও বিচারকদের শপথের কথা উল্লেখ রয়েছে। সেখানে প্রধান বিচারপতির ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকের ক্ষেত্রে প্রধান বিচারপতি শপথ পরিচালনা করবেন।

হাইকোর্ট বিভাগের 'অতিরিক্ত বিচারক' হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রেও বিচারক হিসেবে নির্ধারিত এই সাংবিধানিক শপথ প্রযোজ্য।

শপথের বাংলা পাঠটি হলো - “আমি, ......, প্রধান বিচারপতি (বা ক্ষেত্রমত সুপ্রীম কোর্টের আপীল/হাইকোর্ট বিভাগের বিচারক) নিযুক্ত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করিতেছি যে, আমি আইন-অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব;

আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব;

আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান করিব;

এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন-অনুযায়ী যথাবিহিত আচরণ করিব।"

এই শপথের ইংরেজি পাঠেও নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে 'Judge of the Appellate/High Court Division of the Supreme Court' হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে 'Justice of the Supreme Court' বলা হয়নি।

এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়: বিচারক শুধু সংবিধান রক্ষা করবেন বলে শপথ করেন না; তিনি বাংলাদেশের আইনও রক্ষা করবেন বলে অঙ্গীকার করেন। তিনি ভয়, অনুগ্রহ, অনুরাগ কিংবা বিরাগের ঊর্ধ্বে থেকে প্রত্যেকের প্রতি আইন অনুযায়ী ন্যায়সংগত আচরণের প্রতিশ্রুতি দেন।

অতএব, বিচারকের নিজের পদবি ও পরিচয়ের ক্ষেত্রেও সংবিধানের নির্ধারিত পরিভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকা কি তাঁর সাংবিধানিক অঙ্গীকারেরই অংশ হওয়া উচিত নয়?

শপথে Judge, অথচ সরকারি প্রকাশনায় Justice - এই দ্বৈততা কেন? এখানে একটি মৌলিক অসামঞ্জস্য চোখে পড়ে।একজন ব্যক্তি যখন সুপ্রিম কোর্টের আপীল বিভাগ বা হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন, তখন তাঁর সাংবিধানিক শপথে পরিচয় দেওয়া হয় 'Judge' হিসেবে। অথচ দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক নথিতে তাঁর নামের আগে 'Justice' ব্যবহৃত হয়। বাংলা ভাষায়ও শপথের ফরমে 'বিচারক' শব্দ থাকলেও বিভিন্ন প্রকাশনায় 'বিচারপতি' শব্দ ব্যবহৃত হয়।

প্রশ্ন হলো, শপথ গ্রহণের সময় যে পদবিতে একজন ব্যক্তি দায়িত্ব গ্রহণ করেন, পরবর্তী সময়ে সেই পদবির পরিবর্তে অন্য একটি পরিভাষা ব্যবহারের ভিত্তি কী?

এটি কি কেবল সম্মানসূচক সম্বোধন? নাকি এটি একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক পদবি? যদি সম্মানসূচক সম্বোধন হয়, তাহলে সেটিকে সাংবিধানিক পদবি হিসেবে উপস্থাপন করা হচ্ছে কি-না, তা পরিষ্কার হওয়া দরকার। আর যদি এটি আনুষ্ঠানিক পদবি হয়, তাহলে তার আইনগত উৎস জনগণকে জানানো উচিত।

বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক শৃঙ্খলা

বাংলাদেশের সংবিধানের ৯৪ অনুচ্ছেদের ৪ উপ-অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারক তাঁদের বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন। এই স্বাধীনতা বিচারকদের সাংবিধানিক মর্যাদার অন্যতম ভিত্তি। কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা মানে এই নয় যে বিচার বিভাগ নিজের ইচ্ছামতো সাংবিধানিক পরিভাষা নির্ধারণ করতে পারবে। বিচার বিভাগ যেমন নির্বাহী বিভাগ ও আইন বিভাগের অন্যায্য হস্তক্ষেপ থেকে স্বাধীন, তেমনি বিচার বিভাগও সংবিধানের ঊর্ধ্বে নয়।

সংবিধানের ৭ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অন্য কোনো আইন থাকলে অসামঞ্জস্যের অংশটি বাতিল হবে।

এই সাংবিধানিক নীতির আলোকে রাষ্ট্রের সর্বোচ্চ আদালতেরও দায়িত্ব হচ্ছে সাংবিধানিক পরিভাষা ও বিধান যথাযথভাবে অনুসরণ করা। এখানে কাউকে অসম্মান করা কিংবা বিচারকদের মর্যাদা খাটো করার কোনো প্রশ্ন নেই। বরং বিচারকদের সাংবিধানিক পরিচয় যথাযথভাবে প্রতিষ্ঠা করার বিষয়টিই মুখ্য।

ব্রিটিশ ঔপনিবেশিক ঐতিহ্য ও স্বাধীন বাংলাদেশের নিজস্ব পরিচয়

বাংলাদেশের বিচারব্যবস্থার ঐতিহাসিক বিকাশের সঙ্গে ব্রিটিশ ঔপনিবেশিক বিচারব্যবস্থার সম্পর্ক রয়েছে। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে উচ্চ আদালতের বিচারকদের ক্ষেত্রে 'Justice' এবং 'বিচারপতি' সম্বোধনের প্রচলন গড়ে ওঠে।

স্বাধীনতার পর বাংলাদেশ নিজস্ব সংবিধান প্রণয়ন করেছে। ১৯৭২ সালের সংবিধানে দেশের বিচারব্যবস্থার কাঠামো, বিচারকদের নিয়োগ, দায়িত্ব, মেয়াদ ও সাংবিধানিক পরিচয় নির্ধারণ করা হয়েছে।

সুতরাং, স্বাধীন বাংলাদেশের বিচারব্যবস্থার পরিচয় নির্ধারণের ক্ষেত্রে ঔপনিবেশিক আমলের প্রচলিত রীতি নয়, বরং বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনই হওয়া উচিত প্রধান বিবেচ্য।

কয়েকটি প্রশ্নের উত্তর জনগণ জানতে চায়:

বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সম্মানিত বিচারকদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই কয়েকটি প্রশ্ন উত্থাপন করতে চাই:

১. বাংলাদেশের সংবিধানের ৯৪ থেকে ৯৯ অনুচ্ছেদে অন্যান্য বিচারকদের জন্য যেখানে 'Judge' বা 'বিচারক' শব্দ ব্যবহার করা হয়েছে, সেখানে 'Justice' বা 'বিচারপতি' ব্যবহারের সুনির্দিষ্ট আইনগত ভিত্তি কী?

২. সংবিধানের তৃতীয় তফসিলের ৬ নম্বর শপথ ফরমে যেখানে 'বিচারক' ও 'Judge' লেখা রয়েছে, সেখানে দায়িত্ব গ্রহণের পর তাঁদের নামের আগে 'বিচারপতি' ও 'Justice' ব্যবহারের অনুমোদন কোন আইন, বিধি বা সাংবিধানিক বিধান থেকে এসেছে?

৩. সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার, দৈনিক কার্যতালিকা, রায়, আদেশ ও অন্যান্য সরকারি প্রকাশনায় 'বিচারপতি' এবং 'Justice' ব্যবহারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বিধিমালা রয়েছে কি?

৪. যদি এমন কোনো আইনগত বা প্রাতিষ্ঠানিক ভিত্তি থাকে, তাহলে সেটি জনগণের সামনে প্রকাশ করা হচ্ছে না কেন?

৫. যদি কোনো সুনির্দিষ্ট আইনগত ভিত্তি না থাকে, তাহলে সংবিধানে নির্ধারিত 'বিচারক' ও 'Judge' পরিভাষা সর্বত্র অনুসরণ করার উদ্যোগ নেওয়া হবে কি?

৬. সংবিধানের বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে সুপ্রিম কোর্টের সব প্রশাসনিক ও বিচারিক নথিতে অভিন্ন সাংবিধানিক পরিচয় নিশ্চিত করা হবে কি?

অন্যদিকে, যদি কোনো আইন বা বৈধ প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের ভিত্তিতে এসব শব্দ ব্যবহারের সুযোগ থাকে, তাহলে সেই ভিত্তি জনগণের সামনে স্পষ্ট করা উচিত। প্রয়োজনে সংবিধানের পরিভাষার সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য আইনগত উদ্যোগ নেওয়া যেতে পারে।

বিচার বিভাগের মর্যাদা সংবিধানের আনুগত্যেই

বাংলাদেশের বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিচারকদের প্রতি জনগণের শ্রদ্ধা ও আস্থা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অপরিহার্য। কিন্তু সেই শ্রদ্ধা কোনো বিশেষ সম্বোধনের ওপর নির্ভরশীল নয়। বিচারকের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হয় তাঁর সততা, নিরপেক্ষতা, ন্যায়বিচার, আইনের শাসন এবং সংবিধানের প্রতি অবিচল আনুগত্যের মাধ্যমে।

আমরা বিচারকদের অসম্মান করতে চাই না; বরং তাঁদের সাংবিধানিক পরিচয়কে যথাযথ সম্মান দিতে চাই। আমরা বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করতে চাই না; বরং বিচার বিভাগ যে বাংলাদেশের সংবিধানের অধীনেই পরিচালিত হয়, সেই মৌলিক সত্যটি প্রতিষ্ঠার পক্ষে প্রশ্ন করতে চাই। প্রশ্নটি কোনো ব্যক্তিবিশেষের নয়, কোনো বিচারকের ব্যক্তিগত মর্যাদারও নয়। প্রশ্নটি বাংলাদেশের সংবিধানের কর্তৃত্ব, সাংবিধানিক শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহির। যে বিচারক নিজেই সংবিধান রক্ষার শপথ গ্রহণ করেন, তাঁর পদবি ও পরিচয়ের ক্ষেত্রেও সংবিধানের ভাষা ও বিধানের যথাযথ প্রতিফলন থাকা কি প্রত্যাশিত নয়?

বাংলাদেশের সম্মানিত প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের কাছে তাই বিনীত আহ্বান - বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করুন এবং 'বিচারক' ও 'বিচারপতি', 'Judge' ও 'Justice' পরিভাষার ব্যবহার সম্পর্কে একটি সুস্পষ্ট, যুক্তিনির্ভর ও আইনসম্মত ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরুন। কারণ, সংবিধানের ব্যাখ্যাকারী ও রক্ষক হিসেবে বিচার বিভাগের নিজের সাংবিধানিক পরিচয় ব্যবহারের ক্ষেত্রেও স্বচ্ছতা, সামঞ্জস্য ও জবাবদিহি থাকা অপরিহার্য। সংবিধান সবার ঊর্ধ্বে - বিচারক, বিচার বিভাগ এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানও এর বাইরে নয়।

লেখক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, জাতীয় সাংবাদিক সোসাইটি এবং ওয়ার্ল্ড পীছ অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পরিবেশ কন্ঠ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সংবিধানে Judge, নথিতে Justice: বৈপরীত্যের সমাধান কী?

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ

0:00 0:00
1.0x