কয়েক বছরের ধারাবাহিকতা ভেঙে ২০২৭ সালের আইপিএলের নিলাম ভারতের মাটিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মঙ্গলবার অনুষ্ঠিত আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৩ সালে কোচিতে নিলাম আয়োজনের পর থেকে পরবর্তী নিলামগুলো ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছে। দুবাই, জেদ্দা ও আবুধাবিতে হয়েছে আইপিএলের বিভিন্ন নিলাম। তবে এবার মিনি-নিলাম হওয়ায় সেটি ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের মেগা নিলাম আবারও ভারতের বাইরে আয়োজনের পরিকল্পনা থাকতে পারে। মিনি-নিলাম ভারতে আয়োজনের পেছনে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধও ভূমিকা রেখেছে। বিদেশে নিলাম হলে দলগুলোর কর্মকর্তা ও প্রতিনিধিদের যাতায়াত, আবাসন এবং অন্যান্য ব্যবস্থাপনায় বাড়তি জটিলতা তৈরি হয়।
নিলামের ভেন্যু হিসেবে ভারতের কোনো শহরকে বেছে নেওয়া হবে। তবে শহরের নাম এখনো চূড়ান্ত হয়নি। ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্মকর্তা ও প্রতিনিধিদের থাকার জন্য পর্যাপ্ত পাঁচ তারকা হোটেল রয়েছে কি না, তা বিবেচনায় নেওয়া হবে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মৌসুম চলায় হোটেল পাওয়া ভেন্যু নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, নিলামের জন্য কয়েক রাত মিলিয়ে ১০০টির বেশি কক্ষ প্রয়োজন হতে পারে।
এদিকে আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের ভবিষ্যৎ নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি গভর্নিং কাউন্সিল। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এক মাস পর আবার বৈঠকে বসবে তারা।
গত ৩০ আগস্ট ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নিয়মটি নিয়ে মতামত চেয়েছিল বিসিসিআই। জানা গেছে, বেশিরভাগ দলই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম বাতিলের পক্ষে মত দিয়েছে। তবে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আরও এক মৌসুম নিয়মটি চালু রাখার পক্ষে অবস্থান নিয়েছে। তাদের যুক্তি, নিয়মটি মাথায় রেখেই দল গঠন করা হয়েছে। পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন