নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা রোডে অবস্থিত বিজয়স্তম্ভের আশপাশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সংসদ সদস্যের ছেলে সাকিল রানা ও সাব্বির আহম্মেদ, জহিরুল প্রধান উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মত্যাগের স্মৃতিবিজড়িত এই বিজয়স্তম্ভের আশপাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে পরিবেশ নোংরা হয়ে পড়েছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
স্থানীয়দের অভিযোগ, বিজয়স্তম্ভের আশপাশের সিএনজি ও অটোরিকশার গ্যারেজ এবং স্বপ্ন সুপারশপের ময়লা-আবর্জনা প্রবেশপথে ফেলা হচ্ছিল। এতে গুরুত্বপূর্ণ এই স্থানের সৌন্দর্য ও পরিবেশ ক্ষুণ্ন হচ্ছিল।
সংশ্লিষ্টদের নির্দেশনা ও উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিজয়স্তম্ভের আশপাশ পরিষ্কার করা হয়।
এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে তাঁদের মতে, এক দিনের পরিচ্ছন্নতা কার্যক্রমই যথেষ্ট নয়; বিজয়স্তম্ভের পরিবেশ সারা বছর পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।
সচেতন মহলের মতে, নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা নিশ্চিত করা এবং আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনসংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল আচরণ জরুরি। পাশাপাশি বিজয়স্তম্ভের এলাকায় সিএনজি ও অটোরিকশা দাঁড় করিয়ে যানজট সৃষ্টি বন্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
মহান বিজয় দিবসে বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সারা বছর এর পরিবেশ ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। ভবিষ্যতে যেন সেখানে আবারও ময়লা-আবর্জনার স্তূপ তৈরি না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন