পরিবেশ কণ্ঠ

সুন্দরবন রক্ষা, কার্বন ক্রেডিট এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

জলবায়ু সংকট মোকাবিলায় ঢাকা-দিল্লি একজোট: পরিবেশমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এই বৈঠকে দুই প্রতিবেশী দেশের মধ্যে পরিবেশবান্ধব উন্নয়ন ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা, সার্কুলার অর্থনীতি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পায়। কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশগত সুশাসন প্রতিষ্ঠায় দুই দেশ কীভাবে একযোগে কাজ করতে পারে, তার একটি রূপরেখা নিয়ে আলোচনা করেন দুই নেতা। বিশেষ করে সুন্দরবন সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং গ্রিন কুলিং প্রযুক্তির প্রসারে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, পরিবেশের টেকসই সুরক্ষা নিশ্চিত করতে ভারতের সমৃদ্ধ অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাংলাদেশের কার্বন মার্কেটের উন্নয়নে অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। তিনি আগামীতে জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে আরও নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বাংলাদেশের পরিবেশগত উন্নয়ন ও সবুজ শিল্পায়নে ভারতের নিরবচ্ছিন্ন সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি এবং হাইড্রোজেন ফুয়েল অটোমোবাইলের মতো অত্যাধুনিক ক্ষেত্রে ভারতের সাফল্য বাংলাদেশের সঙ্গে বিনিময় করতে তারা প্রস্তুত। বৈঠকে উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যারা এই সহযোগিতাকে বাস্তব রূপ দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা ব্যক্ত করেন।

পরি-কন্ঠ/মুয়াজ

বিষয় : জলবায়ু

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

জলবায়ু সংকট মোকাবিলায় ঢাকা-দিল্লি একজোট: পরিবেশমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ ও ভারতের মধ্যে পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এই বৈঠকে দুই প্রতিবেশী দেশের মধ্যে পরিবেশবান্ধব উন্নয়ন ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা, সার্কুলার অর্থনীতি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পায়। কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশগত সুশাসন প্রতিষ্ঠায় দুই দেশ কীভাবে একযোগে কাজ করতে পারে, তার একটি রূপরেখা নিয়ে আলোচনা করেন দুই নেতা। বিশেষ করে সুন্দরবন সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং গ্রিন কুলিং প্রযুক্তির প্রসারে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, পরিবেশের টেকসই সুরক্ষা নিশ্চিত করতে ভারতের সমৃদ্ধ অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাংলাদেশের কার্বন মার্কেটের উন্নয়নে অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। তিনি আগামীতে জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে আরও নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বাংলাদেশের পরিবেশগত উন্নয়ন ও সবুজ শিল্পায়নে ভারতের নিরবচ্ছিন্ন সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি এবং হাইড্রোজেন ফুয়েল অটোমোবাইলের মতো অত্যাধুনিক ক্ষেত্রে ভারতের সাফল্য বাংলাদেশের সঙ্গে বিনিময় করতে তারা প্রস্তুত। বৈঠকে উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যারা এই সহযোগিতাকে বাস্তব রূপ দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা ব্যক্ত করেন।

পরি-কন্ঠ/মুয়াজ

পরিবেশ কণ্ঠ

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ